চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির প্রস্তাবে প্রধানমন্ত্রীর সায়

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
5:01 অপরাহ্ন 07, ডিসেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

দেশে স্বতন্ত্র একটি আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির প্রস্তাবে সায় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: এটা হওয়া প্রয়োজন, আমরা অবশ্যই এটা করে দেব।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন ২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন: আমি বিশ্বাস করি, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মত আইন শিক্ষার গুণগত মান উন্নয়নে একটি স্বতন্ত্র আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবী। আগামী বছর সারাদেশে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপিত হবে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী আরও স্মরণীয় করে রাখার জন্য ‘‘বঙ্গবন্ধু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি” নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করছি।’

আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির প্রস্তাবের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে এ বিষয়ে বলেন: ‘প্রধান বিচারপতি একটি আইন বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন। আসলে এটা আমাদের কখনো চিন্তায় আসেনি, কেউ বলেওনি। আমি তো আর আইনে পড়িনি, আমি নিরেট বাংলার ছাত্রী। তবে প্রধান বিচারপতির প্রস্তাবটা আমার খুবই ভালো লেগেছে। যদিও আমাদের কতোগুলো আইন কলেজ আছে। তবে আইন বিশ্ববিদ্যালয় নাই। তাই এটা হওয়া প্রয়োজন। পৃথিবীর সব দেশে আছে, আমাদের দেশে কেন থাকবে না? এটা আমরা অবশ্যই করে দিব।’

জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের আইনজীবী ও দেশের সকল জেলা থেকে আসা বিচারকবৃন্দ।

Tags: আইনপ্রধান বিচারপতিপ্রধানমন্ত্রীবিশ্ববিদ্যালয়
Previous Post

আজীবন সম্মাননা নিতে প্রস্তুত এ টি এম শামসুজ্জামান

Next Post

আওয়ামী লীগের সম্মেলনে হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি

Next Post

আওয়ামী লীগের সম্মেলনে হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি

স্টেডিয়াম তো নয় যেন ‘বিয়েবাড়ি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT