চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইন কমিশনের সঙ্গে ঘাতক দালাল নির্মূল কমিটি’র বৈঠক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:12 পূর্বাহ্ন 30, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন’ এবং ‘মুক্তিযুদ্ধের ভিকটিমদের ক্ষতিপূরণ আইন’ প্রণয়নের বিষয়ে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র প্রতিনিধি দল বাংলাদেশ আইন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার বিকাল ৩ টায় নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবিরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সহ-সভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, সাধারণ সম্পাদক কাজী মুকুল ও আইন সম্পাদক ব্যারিস্টার তুরিন আফরোজ।

আইন কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক, কমিশনের সদস্য সাবেক বিচারপতি এ টি এম ফজলে কবির ও অধ্যাপক ড. শাহ আলম সহ অনান্য কর্মকর্তাবৃন্দ।

বৈঠকে নির্মূল কমিটির নেতৃবৃন্দ বলেন, ’৭১ এর গণহত্যা ও ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ অস্বীকার সহ মুক্তিযুদ্ধের স্বীকৃত ইতিহাস বিকৃতি বন্ধ করতে হলে অবিলম্বে ইউরোপের ‘হলোকস্ট ডিনাইয়াল এ্যাক্ট’ এর মতো ‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন’ প্রণয়ন করতে হবে।

নেতৃবৃন্দরা আরও বলেন, প্রয়োজনীয় আইন না থাকার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল সাজাপ্রাপ্তদের স্থাবর অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারেননি। ভিকটিমদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া না হলে তাদের ৪৪ বছরের দুঃসহ যাতনার বিচার অসম্পূর্ণ থেকে যাবে।

বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, মুক্তিযুদ্ধের স্বীকৃতি ইতিহাস বিকৃতকারীদের বিচারের জন্য কমিশন প্রয়োজনীয় আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি এ বিষয়ে নির্মূল কমিটির সহযোগিতাকে স্বাগত জানান।

নির্মূল কমিটির পক্ষ থেকে আইন সম্পাদক ব্যারিস্টার তুরিন আফরোজকে এসব আইন প্রণয়নের বিষয়ে আইন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা করার দায়িত্ব প্রদান করা হয়েছে।

Tags: মানবতা বিরোধী অপরাধ
Previous Post

বিশ্ব আবহাওয়ায় এল নিনোর অশুভ বার্তা

Next Post

বেতন বৈষম্য নিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবে বাসসকপ

Next Post

বেতন বৈষম্য নিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবে বাসসকপ

বর্ষবরণের উন্মাদনা !

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT