চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনী লড়াইয়ে হেরে যৌক্তিক সময় চায় বিজিএমইএ

ইব্রাহীম মল্লিক সুজন by ইব্রাহীম মল্লিক সুজন
1:55 অপরাহ্ন 05, মার্চ 2017
in বাংলাদেশ
A A
বিজিএমইএ ভবন

আইনী লড়ায়ের সর্বশেষ ধাপে হারার পর আদালতের সিদ্ধান্ত কার্যকরের আগে সরকারের কাছে যৌক্তিক সময় চায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

রিভিউ আবেদন খারিজ হওয়ার পর এ বিষয়ে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, মহামান্য আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। এ শ্রদ্ধা আগেও ছিল, এখনও আছে।

তিনি আরো বলেন “তৈরি পোশাক সেক্টরে প্রত্যক্ষ-পরোক্ষভাবে দেশের প্রায় এক কোটি লোক জড়িত আছে। এত বড় সংখ্যার মানুষের সাথে আমাদের কার্যক্রম। তাই আদালতে সিদ্ধান্ত কার্যকরে সময় প্রয়োজন। আমরা প্রধানমন্ত্রীর কাছে যৌক্তিক সময় চাই। এই সময়টি দিলে আমরা আমাদের কাজ করতে পারবো।”

এর আগে রোববার বিজিএমইএ ভবন ভাঙার রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

আদালতের রায়ে ভবন সরিয়ে নিতে সময়ের প্রয়োজন বলে বিজিএমইএ এর আইনজীবী আবেদন জানালে কতদিন সময় লাগবে তা লিখিত ভাবে আবেদন করতে বলেন আদালত।

এ প্রসঙ্গে সিদ্দিকুর রহমান বলেন, আমরা সময়ের জন্য আবেদন করছি।

তবে কতোদিন সময়ের জন্য আবেদন করবেন সে বিষয়ে কিছু বলেননি তিনি।

এ বিষয়ে সংগঠনটির কয়েকজন নেতার প্রতিক্রিয়া জানতে চেয়ে চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কেউ ফোন ধরেননি।

Tags: বিজিএমইএ
Previous Post

১৮ উপজেলায় নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি: বিএনপি

Next Post

মারের দুবাই জয়, হতাশায় শেষ নাদালের

Next Post

মারের দুবাই জয়, হতাশায় শেষ নাদালের

সুখী এবং দীর্ঘ দাম্পত্যজীবন পেতে চান?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT