চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনী জটিলতার শঙ্কার মধ্যে শুরু হচ্ছে মার্কিন নির্বাচনের ভোটগ্রহণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:03 পূর্বাহ্ন 03, নভেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়ায় নির্বাচনের লড়াই আদালতে গড়ানোর শঙ্কা নিয়েই আজ শুরু হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত ক্ষমতাসীন রিপাবলিক ও বিরোধী ডেমোক্র্যাট প্রার্থী।

জো বাইডেন ঘুরে বেড়াচ্ছেন ট্রাম্পের ব্যাটেলগ্রাউন্ডগুলোতে। আর ট্রাম্প হানা দিচ্ছেন বাইডেনের দূর্গ বলে পরিচিত ব্যাটেলগ্রাউন্ডগুলোতে। শেষ জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন জো বাইডেন।

বাংলাদেশ সময় সন্ধ্যায় শুরু হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্বের ক্ষমতাধর এ রাষ্ট্রের শাসনভার কার হাতে যাবে সেদিকে তাকিয়ে সারা বিশ্বের মানুষ। আর শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কর্মকর্তারা। স্থানীয় সময়ের তারতম্যের কারণে ৫০টি অঙ্গরাজ্যে আলাদা সময়ে ভোটগ্রহণ হবে। তবে বেশিরভাগ অঙ্গরাজ্যে সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।

নির্বাচনের একদিন আগে চার ব্যাটলগ্রাউন্ড রাজ্যে প্রচারণা চালান ট্রাম্প। সমাবেশে জানান, যেভাবেই হোক নির্বাচনে জেতার ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী তিনি।

ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে শেষ প্রচারণায় ব্যস্ত ছিলেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনও। তাকে বিজয়ী করতে সোমবার সারাদিন জর্জিয়ায় প্রচারণা চালান সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রত্যেক ভোটারকেই ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

করোনা পরিস্থিতির কারণে এবার রেকর্ড সাড়ে কোটিরও বেশি ভোটার আগাম ভোট দেয়ায় নির্বাচনের ফল ঘোষণা নিয়ে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ডাকযোগে পাঠানো ব্যালট গ্রহণের সময়সীমা বাড়ানো নিয়ে নির্বাচনের পর আইনি লড়াইয়ের ঝুঁকি বেড়েছে। এরই মধ্যে দাঙ্গার আশঙ্কায় বেশ কয়েকটি অঞ্চলে বন্দুক বিক্রি বেড়েছে। তবে সব ধরনের সহিংসতা এড়াতে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

নির্বাচনকে কেন্দ্র করে হোয়াইট হাউস এলাকায় গাড়ি পার্কিংয়ে বিধি-নিষেধসহ আশপাশের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে নিরাপত্তা বেষ্টনি।

দেশটির ৫০টি অঙ্গরাজ্যে একসঙ্গে ভোট হলেও সবার দৃষ্টি ব্যাটেলগ্রাউন্ড অঙ্গরাজ্যগুলোর দিকে। জনমত জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন অনেক ব্যবধানে এগিয়ে থাকলেও ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট কে হচ্ছেন তার অনেকটাই নির্ধারণ করে দেবেন ব্যাটেলগ্রাউন্ড বাসিন্দারা।

Tags: আগাম ভোটজো বাইডেনডোনাল্ড ট্রাম্পমার্কিন নির্বাচন
Previous Post

ফাউসিকে নির্বাচনের পর বরখাস্তের ইঙ্গিত দিলেন ট্রাম্প

Next Post

ভিয়েনায় ছয় স্থানে একযোগে ভয়াবহ হামলা, কয়েকজন হতাহত

Next Post
ভিয়েনায় হামলার ঘটনায় পুলিশ সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েনায় ছয় স্থানে একযোগে ভয়াবহ হামলা, কয়েকজন হতাহত

ইলিশ ধরার সময় জেলেদের আটক করে পুলিশ, নিষেধাজ্ঞা অমান্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলে আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT