চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনি প্রক্রিয়া শেষে যথাসময়েই মীর কাসেমের ফাঁসি: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:29 অপরাহ্ন 31, আগস্ট 2016
in বাংলাদেশ
A A

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় যথাযথ আইনি প্রক্রিয়া শেষে যথাসময়েই সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অাজ বুধবার দুপুরে মাগুরা’র শ্রীপুর ডিগ্রী কলেজ মাঠে জাতীয় শোক দিবসের জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘আমাদের নিরাপত্তা বাহিনী তাদের জীবন দিয়ে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা প্রতিরোধ করেছে। তারা দেশপ্রেম ও পেশাদারিত্ব দিয়ে মানুষের বন্ধু হয়েছে। কিন্তু দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনো চলছে। আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ২১ আগষ্ট গ্রেনেড হামলাসহ ১৯ বার হামলা হয়েছে । মহান রাব্বুল আল আমিন তাকে ও আওয়ামী লীগকে রক্ষা করেছেন। শুধু তাই নয় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ ঈর্ষণীয় উন্নতি হয়েছে। আজ বিশ্ব নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন’।

দেশের উন্নয়নকে আরো তরান্বিত করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।

শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা এস.এম কামাল হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সংরক্ষিত নারী আসনের এমপি কামরুল লায়লা জলি, প্রধান মন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, আব্দুল ওয়াহ্হাব এমপি, আব্দুল হাই এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবু নাসের বাবলু, বাবুল ফকির, মিরুল হোসেন, সোহেল পাভেজ দ্বীপ, মোহতাসীম বিল্লাহ সংগ্রাম প্রমুখ।

Tags: যুদ্ধাপরাধের বিচার
Previous Post

ব্রহ্মপুত্র নদের তীরে

Next Post

জনতার কাঠগড়ায় দক্ষিণের মেয়র

Next Post

জনতার কাঠগড়ায় দক্ষিণের মেয়র

নিখোঁজ ৪০ জনকে নিয়ে টেনশনে পুলিশের গোয়েন্দারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT