চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যেন এমন ঘটনা আর না ঘটে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:19 অপরাহ্ন 31, জানুয়ারি 2022
in সম্পাদকীয়
A A
নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছবি প্যানেল, বাংলাদেশ পুলিশ ও র্যাবের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যা মামলার রায় ঘোষিত হয়েছে। হত্যার দায়ে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলী এবং ওই থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একই মামলায় আরো কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক কয়েকজনকে বেকসুর খালাসও দিয়েছেন বিজ্ঞ আদালত। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে ঘোষিত এই রায় হয়তো আরও আইনি লড়াইয়ের পদক্ষেপ পার হয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, তারপরেও বর্তমানে এ রায় যুগান্তকারী।

২০২০ সালের ৩১ জুলাই দিবাগত রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপরে সাবেক ওই সেনা কর্মকর্তার পক্ষে দেশবাসীর সহমর্মিতা ও সাবেক সেনা কমিউনিটির ক্ষোভসহ নানা ঘটনাবহুল সময় দেখেছে দেশবাসী। সেনা ও পুলিশ বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের সরাসরি হস্তক্ষেপে যে কোন নেতিবাচক পরিস্থিতি এড়ানো গিয়েছে সফলতার সঙ্গে।

সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কোনো বিপথগামী সদস্যের দ্বারা বিচার বর্হিভূত হত্যার বিষয়টি দেশে ও বিদেশে নানা মাত্রায় আলোচিত-সমালোচিত। মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমও সোচ্চার এইধরণের ঘটনার বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে মেজর সিনহা হত্যা মামলার রায় একটি ইতিবাচক মাইলফলক, এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তথা পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বৃদ্ধিতেও একটি সতর্কতামূলক শিক্ষা বলে আমরা মনে করি।

বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশের দায় ও দায়িত্ব সবচেয়ে বেশি বলে প্রতীয়মান হয়, আবার তারাই সবচেয়ে বেশি আইন প্রয়োগ করতে পারে। কোনো অপরাধ সংগঠিত হবার পরে মামলার যথাযথ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা, অপরাধীকে বিচারের আওতায় আনা, মামলার বাদী, ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা প্রদানসহ অর্পিত দায়িত্ব নির্মোহভাবে পালন করতে হয় তাদের। যা পুলিশের অগ্রাধিকারমূলক কাজ। এছাড়া মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি জনসংশ্লিষ্ট হয়ে থাকেন তারা। এক কথায়, পুলিশ সদস্যদের উপরে জনগণের ভরসা যেমন বেশি, তাদের দায়িত্ব-কর্তব্যও বেশি। যা পুলিশ সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে সর্বদা পালন করে যাচ্ছেন। তাদের রয়েছে মহান মুক্তিযুদ্ধের বিরাট ঐতিহ্য।

দুঃখজনক হলেও সত্য যে, কিছু বিপথগামী ও উচ্চাভিলাষী পুলিশ সদস্য বিভিন্ন সময় নানা অনাকাঙ্খিত ঘটনার জন্ম দেওয়ার পাশাপাশি নানা অপকর্মে জড়িত হয়। যার দায় গিয়ে বর্তায় পুরো বাহিনীর উপরে, যা খুবই দুঃখজনক। আমাদের আশাবাদ, অদূর ভবিষ্যতে মেজর সিনহা হত্যাকাণ্ডের মতো কোন ধরণের কোনো ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর কারো দ্বারা দেশে সংঘটিত হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে যথেষ্ট যত্নবান ও সচেতন বলে আমাদের বিশ্বাস।

Tags: ওসি প্রদীপমেজর সিনহা হত্যাসম্পাদকীয়সিনহা হত্যা
Previous Post

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ১ কোটি ডোজ টিকা দিল

Next Post

খুলনাকে বড় লক্ষ্য দিতে পারেনি বরিশাল

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনাকে বড় লক্ষ্য দিতে পারেনি বরিশাল

জায়েদ নিপুণের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিপুণের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন জায়েদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT