চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনজীবী হলেন সেই রুমানা মঞ্জুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:53 অপরাহ্ন 10, ডিসেম্বর 2018
in বাংলাদেশ
A A
রুমানা মঞ্জুর

২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক রুমানা মঞ্জুর তার স্বামীর আঘাতে অন্ধত্বের শিকার হওয়ার সময় তিনি ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার শিক্ষার্থী ছিলেন। কিন্তু এই ভয়াবহ আক্রমণের শিকার হয়েও নিজের শিক্ষা জীবনকে ব্যাহত হতে দেননি তিনি।

সেখান থেকেই ২০১৩ সালে মাস্টার্স শেষ করে পরে তিনি ইউবিসির পিটার এ. অ্যালার্ড স্কুল অব ল’তে যোগ দেন। সেই ভয়াবহ পারিবারিক সহিংসতার ৭ বছর পর আইনজীবী হিসেবে গত শুক্রবার প্রথমবারের মতো কানাডার বারে যান রুমানা।

চলতি সপ্তাহে সিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুমানা মঞ্জুর তার কঠিন সময়ের কথা স্মরণ করে জানান, তার সেই সিদ্ধান্তের কথা যেটা তাকে নতুন সব বাধার মুখোমুখি হতে সামনের দিকে যেতে উদ্বুদ্ধ করছিলো।

তিনি বলেন, আমি এখনও একটি অর্থপূর্ণ জীবন চাই। সেই অর্থবহ জীবন যেখানে আমি পেছনে ফিরে তাকাতে পারবো এবং বলতে পারবো আমি অলস বসে ছিলাম না। বসে বসে আমি কী কী হারিয়েছি সেসব নিয়ে কাঁদছিলাম না।

নতুন আইনের ক্যারিয়ার নিয়ে নিজের আকাঙ্ক্ষার কথাও জানান তিনি।  তার এই পদক্ষেপ তাকে ক্রমবর্ধমান আকাঙ্ক্ষা রয়েছে পারিবারিক সহিংসতার শিকার অন্যদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।

এরই মধ্যে রুমানা কানাডায় আদিবাসীদের জুনিয়র পরামর্শক হিসেবে আইন বিভাগে যোগ দিয়েছিলেন। তিনি আশা করছেন তার স্বপ্নকে উপলব্ধি করার একটি সুযোগ তিনি যাবেন।

তিনি বলেন, ভালো আইনজীবী হওয়াই আমার লক্ষ্য। এই যোগ্যতা নিয়ে যদি আমি মানুষকে সাহায্য করতে পারি তাহলে ভাববো আমি কিছু অর্জন করতে পারলাম।

সেই ঘটনার পরে জনসম্মুখে কথাবর্তায় তিনি সেই ট্রমাটিক অভিজ্ঞতার উল্লেখ করতেন অন্যদের উৎসাহিত করার জন্য। পাশাপাশি চালাতেন নিজের পড়াশোনা।

তিনি বলেন, আমি উপলব্ধি করতাম সচেতনতা ছড়িয়েই আমি মানুষকে উদ্ধুদ্ধ করতে পারি যেন কোনো ব্যক্তি বুঝতে পারে কখন তাদের পদক্ষেপ নিতে হবে। সেটাই ছিলো পারিবারিক সহিংসতার শিকার নারীদের সাহায্য করার মনোভাবের প্রথম পদক্ষেপ।  প্রান্তিক শিশু, বয়স্ক, পুরুষ এবং সবাইকেই সাহায্য করার স্বপ্ন দেখেন তিনি।

Tags: রুমানা মঞ্জুরলিড নিউজ
Previous Post

দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির ঐক্যফ্রন্টে জনগণ সাড়া দেবে না: কাদের

Next Post

টুঙ্গিপাড়া থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা

Next Post
শেখ হাসিনা

টুঙ্গিপাড়া থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা

ভোটের দিন জনগণ সমুচিত জবাব দেবে: নজরুল ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT