চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনজীবী-বিচারপ্রার্থীর পদচারণায় আবার মুখর সুপ্রিম কোর্ট

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
12:39 অপরাহ্ন 12, আগস্ট 2020
in - সেমি লিড, আদালত
A A
People walking in a park with tall trees and street lamps in Dhaka. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যেই দীর্ঘদিন পর অবশেষে আইনজীবী, বিচারপ্রার্থী ও আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের পদচারণায় মুখর হয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।

বুধবার সকাল থেকে শুরু হয়েছে হাইকোর্টের স্বাভাবিক বিচারিক কার্যক্রম। সেই সাথে চলছে ভার্চুয়াল হাইকোর্ট ও আপিল বেঞ্চ।

সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে উপস্থিত সকলের মুখেই এদিন মাস্ক দেখা গেছে। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে প্রবেশের ক্ষেত্রে সবার তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। আর আদালত কক্ষের সামনে এবং বিভিন্ন দপ্তর প্রবেশের ক্ষেত্রে পরিপূর্ণ সামাজিক দুরুত্ব বজায় না রাখলেও সারিবদ্ধ সবাইকে দাড়াতে দেখা গেছে।

এতদিন পর উচ্চ আদালতে এসে নিজের অনুভুতি সম্পর্কে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদা পারভীন ফ্লোরা চ্যানেল আই অনলাইনকে, ‘আজ মনে হচ্ছে যেন আবার প্রানের জায়গায় ফিরে এসেছি। আজ থেকে আবার কর্মময় ব্যস্ততা বাড়বে। নিরাপদে থেকে যেন আগামী দিনগুলো অতিবাহিত করতে পারি সেটাই প্রত্যাশা।’

গত সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ৩৫টি ভার্চুয়াল ও ১৮টি শশরীরি হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন। ৩৫টি ভার্চুয়াল বেঞ্চের মধ্যে ২৪টি দ্বৈত ও ১১টি একক বেঞ্চ। আর ১৮টি শশরীরি বেঞ্চের মধ্যে ১৩টি দ্বৈত ও ৫টি হচ্ছে একক বেঞ্চ। এসব বেঞ্চে আজ সকাল থেকে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। এদিকে করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে হাইকোর্টের বিচারপতি এবং আইনজীবীদের নির্ধারিত ড্রেসের ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। কোর্ট ড্রেসের বাধ্যাতামূলক অনুষঙ্গ কালো কোর্ট ও গাউন ছাড়াই এখন সাদা শার্ট-প্যান্ট/শাড়ি কিংবা সালোয়ার-কামিজ পরে মামলার শুনানিতে অংশ নিতে পারবেন বিচারপতি এবং আইনজীবীরা।

এর আগে দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরুর দিকে আদালত পরিচালনা বন্ধ হয়ে গেলে অনেক আইনজীবী ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য সোচ্চার হন। পরবর্তীতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ফুল কোর্ট সভা’ থেকে ভার্চুয়াল আদালত পরিচালনা সংক্রান্ত অধ্যাদেশ জারির জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।

সেই প্রেক্ষাপটে ভার্চুয়াল উপস্থিতিকে স্বশরীরে আদালতে উপস্থিতি হিসেবে গণ্য করে “আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ- ২০২০” নামে গত ৯ মে একটি অধ্যাদেশ জারি করেন (বর্তমানে যেটি আইন) রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ।

এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে গত ১০ মে ভার্চুয়াল আদালত সংক্রান্ত কয়েকটি নির্দেশনা জারি করা হয়। যেখানে ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের জন্য আলাদা আলাদা ‘প্র্যাকটিস নির্দেশনা’ দেয়া হয়। এছাড়া আইনজীবীদের জন্য প্রকাশ করা হয় ‘ভার্চুয়াল কোর্টরুম ম্যানুয়াল’।

এরই ধারাবাহিতায় গত ১১ মে থেকে দেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়। প্রথমে দেশের অধস্তন আদালত, এরপর হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ও আপিল বিভাগের বিচারিক কার্যক্রম চলতে থাকে ভার্চুয়াল মাধ্যমে। এরপর গত গত ৫ আগস্ট থেকে দেশের সকল অধস্তন আদালতসমুহে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক বিচারিক কার্যক্রম শুরু হয়।

Tags: ভার্চুয়াল আদালতসুপ্রিম কোর্টহাইকোর্ট
Previous Post

দেশের উপকূলীয় অঞ্চলে নতুন প্রজাতির ড্রাগনেট মাছের সন্ধান

Next Post

হাসপাতালে ‘দৃশ্যায়ম’ নির্মাতা, অবস্থা সংকটাপন্ন

Next Post
বাংলাদেশের একজন ব্যক্তি ছবি, পটভূমিতে লাল রঙের ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে 'দৃশ্যায়ম' নির্মাতা, অবস্থা সংকটাপন্ন

বিপর্যস্ত মোটরসাইকেল ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভারতে সহিসংতায় পুলিশের গুলি, নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT