চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইটেম গার্ল রাখি সাওয়ান্ত কোথায়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:48 অপরাহ্ন 04, এপ্রিল 2017
in বিনোদন
A A
বলিউড তারকা ও আইটেম গার্ল রাখি সাওয়ান্ত

বলিউড তারকা ও আইটেম গার্ল রাখি সাওয়ান্ত

আজ মঙ্গলবার বিকালের পর ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বলিউড তারকা ও আইটেম গার্ল রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। এরপর তারা মুম্বাই ত্যাগ করেছে। মুম্বাইয়ে নিজ বাসা থেকে রাখিকে গ্রেপ্তার করা হয়। আর রাখির বাসা থেকে পারুল চাওলা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী রাখি আজ পাঞ্জাব পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এদিকে লুধিয়ানা পুলিশের ডেপুটি কমিশনার ধরুমান নিম্বালে নিশ্চিত করেছেন, রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করা হয়নি। তিনি বলেন, পাঞ্জাব পুলিশ মুম্বাইয়ে রাখি সাওয়ান্তকে খুঁজছে। তাদের কাছে রাখির বাসার সঠিক ঠিকানা নেই।

তাহলে রাখি সাওয়ান্ত কোথায়?

মহাকাব্য ‘রামায়ণ’–এর রচয়িতা ঋষি বাল্মীকিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্য রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন পাঞ্জাব রাজ্যের লুধিয়ানার আদালত। রাখির বিরুদ্ধে বাল্মীকি সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে। এরপরই গতকাল সোমবার লুধিয়ানা থেকে পুলিশ রাখিকে গ্রেপ্তার করার জন্য মুম্বাই যায়।

গত বছর একটি টিভি অনুষ্ঠানে ‘রামায়ণ’–এর রচয়িতা বাল্মীকিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন রাখি। ওই বছর জুলাই মাসে রাখির বিরুদ্ধে মামলা করেন আইনজীবী নারিন্দার আদিয়া। গত ৯ মার্চ তাঁকে আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়। কিন্তু ওই দিন রাখি আদালতে হাজির হননি। এ কারণেই আদালত রাখির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

জানা গেছে, ১০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া।

Tags: রাখি সাওয়ান্ত
Previous Post

শহীদুল ইসলাম খোকনকে স্মরণ

Next Post

মর্মাহত কারিনা!

Next Post

মর্মাহত কারিনা!

আলী ফজল ও প্যারিস

সিনেমায় প্যারিস জ্যাকসন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT