চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইটি ইনকিউবেটরে বেড়ে উঠছে দেশসেরা ডিজিটাল উদ্যোক্তারা

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
3:54 অপরাহ্ন 14, জুন 2017
in তথ্যপ্রযুক্তি
A A

পোল্ট্রি শিল্পে ডিম থেকে বাচ্চা ফুটানোর যত্ন ভরা আধুনিক ব্যবস্থার নাম ‘ইনকিউবেটর’। তেমনি মাত্র পথচলা শুরু করা সম্ভাবনাময় ডিজিটাল উদ্যোগগুলোকে মুনাফামুখী ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে উপযোগী করতে দেশে প্রতিষ্ঠা পেয়েছে আইটি ইনকিউবেটর। বৈশ্বিক ডিজিটাল বাণিজ্যে নামতে দেশের ডিজিটাল উদ্যোক্তারা সার্বিক সহায়তা পাচ্ছে এখানে।

হিরোস অব সেভেন্টি ওয়ান নামের স্মার্টফোন গেমের উদ্যোক্তা প্রতিষ্ঠান, খুঁজুন ডট কম নামের সার্চ ইঞ্জিন কিংবা শারীরিক প্রতিবন্ধীদের চলতে শেখানো ইন্টারেক্টিভ আর্টিফ্যাক্টের মতো ১০ টি ডিজিটাল উদ্যোগ বেড়ে উঠছে রাজধানীর জনতা টাওয়ারের আইটি ইনকিউবেটরে।

সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে ৫০ টি স্টার্টআপ বা ডিজিটাল উদ্যোক্তাদের মধ্য থেকে সেরা নির্বাচিত এই ১০ ডিজিটাল উদ্যোগ এই টাওয়ারে পেয়েছে নিজস্ব কার্যালয় এবং সরকারের আর্থিক প্রণোদনা।

ইনকিউবেটরে পাওয়া নিজেদের কক্ষে ব্যস্ত সময় পার করছে জনপ্রিয়তা পাওয়া স্মার্টফোন নির্ভর দেশীয় গেম ‘হিরোস অব সেভেন্টি ওয়ান’ এর টিম। কথা হলো গেমটির অন্যতম উদ্যোক্তা মাশা মুস্তাকিমের সঙ্গে।

মাশা মুস্তাকিম

স্টার্টআপ হিসেবে শীর্ষ ১০ এ জায়গা পাওয়া এবং ইনকিউবেটওে পাওয়া সুবিধাগুলো চ্যানেল আই অনলাইনের কাছে তুলে ধরেন তিনি।

মাশা মুস্তাকিম বলেন,‘ আমি নিজে ৪ বছর গেমিং নিয়ে আউটসোর্সিং অর্থাৎ দেশের বাইরের কাজ করেছি। ২ বছর আগে আমরা পরীক্ষামূলকভাবে হিরোস অব ৭১ শুরু করেছিলাম। গুগল প্লে স্টোরে গেমটির দু’টি ভার্সন এখন পর্যন্ত ২৪ লাখ ডাউনলোড হয়েছে। সামনে আসছে হিরোস অব সেভেন্টি ওয়ান মুক্তি ক্যাম্প। আমাদের প্রচেষ্টায় সরকারের ইনকিউবেশন বাড়তি সুবিধা দিচ্ছে। নির্বাচিত হওয়াটা একটা স্বীকৃতি এনে দিয়েছে। এতে বিনিয়োগকারীদের আকর্ষণ করাটাও সহজ হয়েছে।’

সরকারি সহায়তাতেই সামনে আসার সুযোগ হয়েছে বলে জানালেন প্রতিবন্ধীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধিও ডিজিটাল উদ্যোগ ‘ইন্টারেক্টিভ আর্টিফ্যাক্ট’ এর উদ্যোক্তা নুসরাত জাহান।

তিনি বলেন,‘ এখানে ইনকিউবেশনের মাধ্যমে আমাদের উদ্যোগের নতুন দিকগুলো সামনে আসছে। আগামীতে আমরা অটিজম নিয়ে কাজ করতে চাই।’

ইনকিউবেটরে সরকারের উদ্যোক্তা পৃষ্ঠপোষকতা প্রকল্পে সার্বিক সহায়তা দিচ্ছে মোবাইলফোন অপারেটর বাংলা লিংক। এই ইনকিউবেটর থেকে আগামী ১০ বছরে ১ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির হেড অব কর্পোরেট কমিউনিকেশন আসিফ আহমেদ বলেন,‘আইটি ইনকিউবেটরের এই উদ্যোগটি আমাদের ডিজিটাল সেবাগুলো আরও সহজভাবে গ্রাহক পর্যায়ে পৌঁছে দিতে সহায়তা করবে।’

আইটি ইনকিউবেটর ডিজিটাল উদ্যোক্তা তৈরির একটি প্লাটফর্ম। এর মাধ্যমে ছোট ডিজিটাল উদ্যোগকে বড় এবং তাদের ও দেশের জন্য বড় রাজস্ব আয়ের সুযোগ দিতেই এই প্রকল্প। এজন্য ১০ টি নির্বাচিত স্টার্টআপকে ১ বছরের জন্য পূর্ণ সহযোগিতা দেয়া হচ্ছে। নির্বাচিত এই ১০ টি স্টার্টআপ হচ্ছে- বিটিরেটস হোল্ডিং লিমিটেড, সেলিস্কোপ,হিরোস অব ৭১ মুক্তি ক্যাম্প, খুঁজুন ডট কম, এক্সিস টেকনোলজিস, ইশকুল, প্রযত্ন, ফিটফাইন্ডার, অ্যাপ্লিকেশনককপিট এবং ইন্টারেক্টিভ আর্টিফ্যাক্ট।

Tags: আইটিআইটি ইনকিউবেটরআইটি বিজনেস ইনকিউবেটরবাংলালিংক
Previous Post

মোমের মূর্তির জন্য আশা ভোঁসলের চেহারার ১৫০টি মাপ

Next Post

বাংলাদেশ খেললেই শুধু বই থেকে মুখ সরাতেন বিসিএস পুলিশে প্রথম

Next Post
বিসিএস

বাংলাদেশ খেললেই শুধু বই থেকে মুখ সরাতেন বিসিএস পুলিশে প্রথম

সেনাসদস্য

পাহাড় ধসে নিহত সেনা কর্মকর্তা ও সদস্যদের জানাযা সম্পন্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT