চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইজলের বিপক্ষে উপভোগ্য ম্যাচ চায় আবাহনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 অপরাহ্ন 24, এপ্রিল 2018
in ফুটবল, স্পোর্টস
A A

এবারের এএফসি কাপে একটিই জয় আবাহনী লিমিটেডের। সেটি ভারতের আই লিগ চ্যাম্পিয়ন এএফসি আইজলের বিপক্ষে, তাদেরই মাঠে। বুধবার আবারও প্রতিপক্ষ আইজল, এবার নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। আগের জয়ের তৃপ্তি ভুলে উপভোগ্য এক ম্যাচের আভাস দিলেন আকাশি-নীল কোচ সাইফুল বারী টিটু।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার বেলা ৪.৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দল। ‘ই’ গ্রুপের আগের দেখায় আইজলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল আবাহনী।

আগের ম্যাচে সহজ জয় পেলেও ঘরের মাঠে আরেকটি জয়ের ব্যাপারে কোন প্রতিশ্রুতি দিচ্ছেন না টিটু। তৃপ্তি ভুলে প্রতিদ্বন্দ্বীতাপুর্ণ এক ম্যাচই আশা করছেন আকাশি-নীল কোচ, ‘আগের ম্যাচের ফলাফলে তৃপ্তি নিয়ে বসে থাকলে চলবে না। ম্যাচটা কঠিন হবে। এরপরও আমরা ম্যাচ জিতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’

লিগ জয়ী দলের বেশিরভাগ সদস্যই নেই আইজলের দলে। তরুণ এক দল নিয়েই লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ভারতীয় দলটির কোচ সন্তোষ কেশবের, ‘আমাদের দলটা ভীষণ তরুণ। অনেকেই দলে নেই। এরপরও আশা করি ছেলেরা দারুণ খেলবে, লড়াই করবে।’

আইজলের বিপক্ষে জয়টি দিয়ে ‘ই’ গ্রুপে পয়েন্ট টেবিলের তিনে আছে আবাহনী। আগের তিন ম্যাচে ওই একটিই জয় দলটির। সমান ম্যাচে সবগুলোতে হেরে টেবিলের তলানিতে আছে আইজল।

Tags: আবাহনী লিমিটেডএএফসি কাপ
Previous Post

ম্যালেরিয়াকে হারাতে প্রস্তুত বিশ্ব

Next Post

রাষ্ট্রপতি হিসেবে যেমন আবদুল হামিদ

Next Post

রাষ্ট্রপতি হিসেবে যেমন আবদুল হামিদ

বিন লাদেনের 'দেহরক্ষী' জার্মানিতে, ভাতাও পাচ্ছেন প্রতিমাসে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT