চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএস’র ৫ মোস্ট ওয়ান্টেড নেতা

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
9:38 পূর্বাহ্ন 08, অক্টোবর 2015
in আন্তর্জাতিক
A A

জঙ্গি সংগঠন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে চিনতেন না এমন কেউ নেই। প্রতিনিয়ত বিভিন্ন অডিও এবং ভিডিও বার্তা ইন্টারনেটসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো। ভিডিওগুলোতে প্রায়ই দেখা যেতো লাদেনকে। এর মাধ্যমে ওসামা বিন লাদেনের চেহারা গেঁথে গিয়েছিলো প্রতিটি মানুষের মনে।

বর্তমানে সবচেয়ে শক্তিশালী জঙ্গি সংগঠন হিসেবে আলোচিত ইসলামিক স্টেট বা ‘আইএস’। তবে লাদেনের মতো এই দলটির শীর্ষ নেতারা নিজের প্রচারে ততোটা আগ্রহী নন। এরা মোটামুটি লোকচক্ষুর আড়ালে থাকতেই ভালোবাসেন। মানুষের সামনে প্রকাশ পায় শুধু তাদের ঘোষণা এবং তার বাস্তবায়ন।

এই নেতাদের শুধু বিতর্কিত নাম, কিছু ঘোষণা এবং ছবি জনসমক্ষে প্রকাশিত হয়েছে। এদের চিহ্নিত করা এবং ধরা দিন দিন কঠিন হয়ে পড়ে। মার্কিন সরকার তাই উপায় না দেখে আইএস’র ৫ শীর্ষ নেতার একটি হিটলিস্ট প্রকাশ করে এবং তাদের মাথার দাম ঘোষণা করে মোট ৩ কোটি মার্কিন ডলার।

আবু বকর আল-বাগদাদি

পুরস্কারের সবচেয়ে বড় ভাগটা পাওয়া যাবে তাকে ধরিয়ে দিলে, জীবিত বা মৃত। আবু বকর আল-বাগদাদির জন্য ১০ মিলিয়ন বা ১ কোটি মার্কিন ডলারের ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র বিভাগ। আইএস ঘরে ঘরে পরিচিত একটি নাম হয়ে ওঠার আগে ২০১১ সাল থেকেই আল-বাগদাদি যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত ছিলেন।

৪৩ বছর বয়সী আল-বাগদাদি আবু দু’আ নামেও পরিচিত। আইএস’র সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব তার। আল-বাগদাদির মূল ঘাঁটি সিরিয়ায় হলেও তার সঠিক অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

মার্কিন সরকারের বক্তব্য অনুযায়ী, ২০১১ সাল থেকে ইরাকে ঘটা বেশ কিছু ভয়াবহ হামলার দায় আবু বকর আল-বাগদাদি নিজে স্বীকার করেছেন। যার মধ্যে রয়েছে ২০১৩’র মার্চে আইন মন্ত্রণালয়ে বোমা হামলাসহ একই বছর জুনে আবু গারিব জেলে হামলা।

আব্দ আল-রহমান মুস্তফা আল-ক্বাদুলি

আব্দ আল-রহমান মুস্তফা আল-ক্বাদুলি আইএস’র সিনিয়র নেতাদের একজন। ২০০৪ সালে তিনি প্রথম আল-কায়দার ইরাক শাখায় যোগ দেন। আল-ক্বাদুলি ইরাকে আল-কায়দার তৎকালীন নেতা আবু মুসাব আল-জারকাউই’র অধীনে তার দ্বিতীয় প্রধান হিসেবে কাজ করেন এবং ইরাকের উত্তরাঞ্চলে দলটির মসুলের আমীর হিসেবে দায়িত্ব নেন।

আল-ক্বাদুলিকে ধরিয়ে দেওয়ার পুরস্কার হলো ৭ মিলিয়ন বা ৭০ লাখ মার্কিন ডলার।

আবু মোহাম্মদ আল-আদনানি

সিরিয়ায় জন্ম নেওয়া তাহা সোবহি ফালাহা পরবর্তীতে আইএস-এ যোগ দিয়ে আবু মোহাম্মদ আল-আদনানি নাম ধারণ করেন। বর্তমানে তিনি একজন আইএস শীর্ষ নেতার মুখপাত্র হিসেবে কাজ করছেন। আল-আদনানি’র প্রধান দায়িত্ব হলো দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক সব বক্তব্য প্রচার করা। আইএস ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করেছে- এই ঘোষণাও আল-আদনানিই প্রচার করেছিলেন।

আইএস’র এই মুখপাত্রের জন্য ঘোষণা করা হয় ৫ মিলিয়ন বা ৫০ লাখ মার্কিন ডলার।

তারখান বাতিরাশভিলি

পুরস্কারের অংকের দিক থেকে আল-আদনানির সঙ্গে একই অবস্থানে রয়েছেন আইএস’র সিরিয়া ভিত্তিক সিনিয়র নেতা তারখান তায়ুমুরায়োভিচ বাতিরাশভিলি। ‘ওমর দ্যা চেচেন’ নামেও পরিচিত জর্জিয়ার নাগরিক এই নেতা। বিভিন্ন সময়ে আইএস’র অনেক পদে আসীন ছিলো বাতিরাশভিলি। তার নামেও মার্কিন সরকার ঘোষণা করেছে ৫ মিলিয়ন বা ৫০ লাখ টাকার পুরস্কার।

২০১৪ সাল থেকে বাতিরাশভিলি আইএস’র শীর্ষ নেতার পাশাপাশি সিরিয়ার আল-রাক্বাহ ভিত্তিক শূরা কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ওই বছরের জুনের শেষ দিকে প্রকাশিত একটি ভিডিওচিত্রে তাকে আইএস’র সামরিক অধিনায়ক হিসেবে সনাক্ত করা হয়।

বাতিরাশভিলি আল-রাক্কাহর কাছে আল-তাবকা এলাকায় অবস্থিত আইএস’র একটি বন্দিশালা তদারক করতেন। ধারণা করা হয়, ওই বন্দিশালায় বিদেশি বন্দিদের আটকে রাখা হতো।

সামরিক বিষয়াদি ছাড়াও বাতিরাশভিলি দলটির অর্থনৈতিক দিকগুলো দেখতেন। সিরিয়ার মিনবিজ এলাকায় আইএস’র কার্যাবলি পরিচালনার জন্য তার নিজস্ব একটি ঘাঁটিও ছিলো বলে মার্কিন সরকারের তথ্য থেকে জানা যায়।

তারিক বিন আল-তাহার বিন আল-ফালিহ আল-আওনি আল-হারজি

মোস্ট ওয়ান্টেড অবস্থায়ই তারিক বিন আল-তাহার বিন আল-ফালিহ আল-আওনি আল-হারজি চলতি বছরের ১৬ জুন মার্কিন বিমান হামলায় নিহত হন বলে জানিয়েছে পেন্টাগন। ২০১৪ সালের মাঝামাঝি থেকে তিনি আইএস’র হয়ে সিরিয়ায় কাজ করছিলেন।

তারিকের দায়িত্ব ছিলো জঙ্গি সংগঠনটির জন্য দাতাদের কাছ থেকে তহবিল জোগাড়, নতুন সদস্য গ্রহণ, অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের সংস্থান এবং যোদ্ধাদের লড়াইয়ের জন্য প্রস্তুত করা। দলের আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণের দায়িত্বও ছিলো তার ওপর। ভাইয়ের সঙ্গে মিলে তারিক লিবিয়া এবং সিরিয়ায় অস্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জামাদি আনা-নেওয়া করতেন।

তারিকের জন্য ঘোষিত পুরস্কারের পরিমাণ ছিলো ৫ জনের মধ্যে সবচেয়ে কম, ৩ মিলিয়ন বা ৩০ লাখ মার্কিন ডলার।

Tags: আইএস নির্মূল অভিযানসিরিয়া-রাশিয়া
Previous Post

কূটনীতিক পাড়ার নিরাপত্তায় বিশেষ বাহিনীর মহড়া

Next Post

জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য গড়তে সরকারকে বিএনপি’র আহ্বান

Next Post

জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য গড়তে সরকারকে বিএনপি'র আহ্বান

ইসলাম ধর্ম গ্রহণ করে হোসি কোনি’ও হয়েছিলেন গোলাম কিবরিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT