চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আঁধারে জয়ের খোঁজ

অমৃত মলঙ্গী by অমৃত মলঙ্গী
10:01 পূর্বাহ্ন 19, জুলাই 2017
in স্পোর্টস
A A

কোনো উত্তেজনা নেই। নেই কোনো সাড়া-শব্দ। চিকুনগুনিয়া নামের অনাহুত ভাইরাস জ্বর যতটা আলোচনার খাতায়, ঠিক ততটাই পেছন দরজায় এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে বাংলাদেশের অংশগ্রহণ। অন্ধকারের বুক ছুঁয়ে ডুবতে থাকা ফুটবল যেন গভীর সমুদ্রে দিকহারানো নাবিকের নৌকা; আলোর খোঁজে দিশেহারা। বুধবার জর্ডানের বিপক্ষে সেই আলো খুঁজবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে দুই দল। গত অক্টোবরে এশিয়া কাপের প্লে-অফ রাউন্ডে ভুটানের বিপক্ষে নাকানিচুবানি খায় বাংলাদেশ। ভরাডুবির সেই হার নাড়িয়ে দিয়ে যায় দেশের ফুটবল ফেডারেশনকে। তারপর কোচ বদল হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতিতে অনেক উত্থান-পতন হয়েছে। তার মাঝে টিকে রয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আশাবাদী মানুষটি ফুটবলে পাহাড় ধসের মতো পরিস্থিতিতেও বুক চিতিয়ে বলে যাচ্ছেন, আলো আসবেই!

অর্ড দায়িত্ব নেয়ার পর তিন সপ্তাহ কোচিং করিয়েছেন। প্রস্তুতি ম্যাচ খেলতে নেপাল যাওয়ার আগে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে জয় পায় তার ছেলেরা। কিন্তু নেপালে প্রথম প্রস্তুতিতে হারার পর কাতারের বিপক্ষেও হার দেখতে হয় তাকে। নবাগত এক অখ্যাত কোচ গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দেশকে কীসের ভেতর ফেলবেন তা নিয়ে চিন্তার শেষ নেই।

চ্যাম্পিয়নশিপের শেষ দুই আসরে সাত ম্যাচের একটিতেও জয় পায়নি বাংলাদেশ। চার বছর আগে এই জর্ডান কাঠমুন্ডুতে বাংলাদেশকে ৩-০ গোলে হারের জ্বালা দিয়েছিল। জাতীয় দলের র‌্যাঙ্কিংয়ে দেশটি ১০৮তম। বাংলাদেশ ১৯০তম। এই আসর যুবদলের হলেও জাতীয় দলের ঝাঁজ থাকবে।

ম্যাচের আগে বাফুফের পাঠানো বিবৃতিতে বাংলাদেশ কোচ বলছেন জর্ডান চাপে থাকবে, ‘ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যেতে চাইবে। সেক্ষেত্রে আমরা সুবিধা পেতে পারি। যেকোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ। তাদের ভুলের সুযোগ আমাদের নিতে হবে। নিজেদের তৈরি করা সুযোগও কাজে লাগাতে হবে।’

‘জর্ডানের খেলায় কিছুটা ইউরোপীয় ফুটবলের ছোঁয়া আছে। আমাদের কোনো ভুল করা চলবে না। তারা গতিময় ফুটবল খেলবে। শারীরিক সক্ষমতাও দেখাবে। ফুটবলে সবসময়ই আশা থাকে। আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি।’

অর্ড স্বপ্ন দেখানোর কথা বলছেন! স্বপ্ন দেখার সাহস কি এই বাংলাদেশের আছে?

Tags: বাংলাদেশ-জর্ডান
Previous Post

নুহাশপল্লীতে যেতে ইচ্ছে করে না: আসাদুজ্জামান নূর

Next Post

যমজ বাচ্চার ছবি শেয়ার করেছেন করণ

Next Post
করণ জোহরের শেয়ার করা বাচ্চাদের ছবি

যমজ বাচ্চার ছবি শেয়ার করেছেন করণ

হাসিনা পার্কার রূপে শ্রদ্ধা

‘হাসিনা পার্কার’ শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT