চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আঁধারে আলোর দিশা ‘নেপালি শেন ওয়ার্ন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:48 অপরাহ্ন 31, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

প্রথম নেপালি হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নাম লিখিয়ে ইতিহাস গড়েছেন সন্দীপ লামিচেন। তিনি বলছেন, এই সফলতা তাকে ক্রিকেটের অভিজাত শ্রেণীর পাশাপাশি খেলার সুযোগের সঙ্গে নিজ দেশের মাটিতে ক্রিকেট আরও এগিয়ে যাবে। আর নেপালিরা আঁধারে আলোর দিশা হিসেবে দেখছেন তাদের ‘নেপালি শেন ওয়ার্ন’কে।

গত রোববার আইপিএলের ১১তম আসরের নিলাম অনুষ্ঠানের পর রাতারাতি নায়ক হয়ে ওঠেন লামিচেন। মেগা ইভেন্টে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

সামাজিক যোগাযোগ মাধ্যম তো শুরু থেকেই ছিল সরগরম। পরের দিন নেপালের প্রতিটি জাতীয় দৈনিকের প্রথমপাতা জুড়ে ছিল লামিচেনের সংবাদ ও ছবি। নিলামের পরই নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা টুইটারে বলেন, ‘শুধু আমাকে নয়, তুমি পুরো জাতিকে গর্বিত করেছ।’

জাতীয় দলের ডাক পাওয়ার দুই বছরের মাথায় আইপিএলে ডাক পেলেন লামিচেন। তার সংযোগ আছে অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের সঙ্গেও। বল ঘূর্ণিতে মিল থাকায় তাকে দেশে ডাকা হয় ‘নেপালি শেন ওয়ার্ন’ বলে।

দিল্লিতে লামিচেনের দলে খেলবেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল, নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট ও সাউথ আফ্রিকার কাসিগো রাবাদাসহ অনেক বড় বড় ক্রিকেটাররা।

তাই আইপিএল খেলাটাকে লাভ হিসেবে দেখছেন লামিচেনও। একজন রেলওয়ে কর্মকর্তার ছেলে বলেন, ‘আইপিএলে অনেক অভিজ্ঞ ও বড় বড় ক্রিকেটাররা খেলবেন, আপনি যদি সেখানে খেলার সুযোগ পান, তাহলে তো অনেক কিছুই শিখতে পারবেন।’

দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ নেপাল যারা আইসিসির টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টির কোনোটাই খেলার স্ট্যাটাস পায়নি। নেপালি এই তরুণ আশা করছেন তার দেশ দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে এগিয়ে যাবে।

লামিচেনের প্রতিভা প্রথম নজরে এসেছিল নেপাল জাতীয় দলের সাবেক কোচ প্রভুদু দাশনায়েকের। ২০১৫ সালে যিনি প্রত্যক্ষভাবে তাকে প্রশিক্ষণ দিয়েছেন। ২০১৬তে হংকং টি-টুয়েন্টি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের নজরে আসেন। পরে অস্ট্রেলিয়ায় গিয়ে সিডনিতে ক্লার্কের অ্যাকাডেমিতে প্রশিক্ষণও নিয়েছেন।

১৯৯৬-২০০৬ পর্যন্ত চলা গৃহযুদ্ধ ও সীমাহীন দুর্নীতির কারণে দেশটির ক্রীড়া উন্নয়ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশনে (সিএএন) রাজনৈতিক দুর্বৃত্তায়নের জন্য ২০১৬তে সারা বিশ্বের ক্রীড়াসংস্থাগুলো নিন্দা জানিয়েছে।

লামিচেনের ভিত্তি মূল্য ছিল ৩১, ৪৯৯ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ২০ লাখ রুপি) । এই টাকাতেই তাকে দেল নেয় দিল্লি। ১৬৯ খেলোয়াড় কেনাবেচার মাল্টিমিলিয়ন বাজারে হয়ত অনেক কমই মনে হবে। কিন্তু নেপালের অনেকেই আশা করছেন যে, তার সাফল্যের ফলে দেশের ঘরোয়া ক্রিকেট পুনরুজ্জীবিত হবে।

নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা চুম্বি লামা একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে বলেন, ‘দেশের ক্রিকেটের বিতর্ক এবং তরুণ প্রতিভাধর খেলোয়াড়দের হতাশা এই সাফল্যের কাছে হেরে গেছে।

তার ভাষায়, ‘ লামিচেন একজন তরুণ প্রতিভাবান ক্রিকেটার এবং দারুণ একজন লেগ স্পিনার। সে যদি ভাল নির্দেশনা পায় তাহলে তার ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে। শুধু তাই নয়, তিনি নেপালি ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।’

Previous Post

‘মনপুরা সাফল্যের পরও দীর্ঘদিন প্রযোজক পাইনি, এটাই সত্যি’

Next Post

রাষ্ট্রপতি নির্বাচন: আওয়ামী লীগের প্রার্থী আবদুল হামিদ

Next Post
বয়স্ক পুরুষ ব্যক্তি, চশমা পরা, পেশাদার পোশাক পরিহিত, অফিস পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন: আওয়ামী লীগের প্রার্থী আবদুল হামিদ

মালিকপক্ষের আশ্বাসে আন্দোলন থামাল নরডিক এক্সপ্রেসের কর্মচারীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT