চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাসাঞ্জ বিষয়ে জাতিসংঘের রায়কে পাত্তা দিলো না যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 পূর্বাহ্ন 05, ফেব্রুয়ারি 2016
in আন্তর্জাতিক
A A

উইকিলিকিস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে মুক্তভাবে চলাফেরার অনুমতি এবং ব্রিটিশ-মার্কিন দাপটে ‘অবরুদ্ধ জীবন’ কাটাতে বাধ্য হওয়ায় উল্টো তাকে ক্ষতিপূরণ দিতে বলেছে জাতিসংঘের বিশেষ প্যানেল।তবে জাতিসংঘের এই সিদ্ধান্তে কিছুই আসে যায় না বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।

জাতিসংঘ প্যানেলের এই রায়কে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। তিনি বলেছেন,‘ অ্যাসাঞ্জ বিচার থেকে পালানো একজন ফেরারী’।

বিবিসি’র বিশ্লেষকদের মতে ,জাতিসংঘের এই রায় যুক্তরাজ্যের জন্য আইনি কোনো বাধা নয়। তবে নি:সন্দেহে এটা অ্যাসাঞ্জ সমর্থকদের বড় বিজয়।

৫ সদস্যের জাতিসংঘ প্যানেলে রায় আন্তর্জাতিকভাবে আলাদা গুরুত্ববহন করে। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিশেষ ব্যক্তিদের আটকের বিষয়টির বৈধতা নিয়ে ১৯৯১ থেকে কাজ করছে এই প্যানেল। ব্রিটিশ কোর্টে একাধিক আপিল হেরে গেলেও এবার তাই অ্যাসাঞ্জ একটি শক্তিশালী সহায়ক শক্তিকে পাশে পেলেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০১০ সালে কয়েক লাখ মার্কিন গোপন নথি ফাঁস করে উইকিলিকস হইচই ফেলে দেয় বিশ্বজুড়ে। তখন থেকেই বিশ্বব্যাপী আলোচনায় উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ওই বছরেই যৌন হয়রানির অভিযোগে সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা হয়।গ্রেফতার এড়াতে ২০১২তে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন।

তার আহ্বানেই ২০১৪ সালে জাতিসংঘ ‘ইউএন ওয়ার্কিং গ্রুপ অন অর্বিট্রেরি ডিটেনশন’ প্যানেল তদন্ত শুরু করে।জাতিসংঘের রায় তার বিরুদ্ধে গেলে ব্রিটিশ পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন উইকিলিকস এর প্রতিষ্ঠাতা। এক টুইট বার্তায় অ্যাসাঞ্জ জানান, মামলায় হেরে গেলে স্থানীয় সময় দুপুরে লন্ডনে ইকুয়েডরের দূতাবাস থেকে বেরিয়ে আসবেন তিনি।

কিন্তু জাতিসংঘ প্যানেলের ৫ সদস্যের মধ্যে ৩ জনের রায়েই নির্দোষ প্রমাণিত হয়েছেন তিনি। এবার চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে যুক্তরাজ্য ও সুইডেন।

Tags: উইকিলিকসজুলিয়ান অ্যাসাঞ্জ
Previous Post

অ্যাসাঞ্জ বিষয়ে জাতিসংঘের রায়কে পাত্তা দিলো না যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

Next Post

দগ্ধ বাবুলের মৃত্যুর ঘটনায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

Next Post

দগ্ধ বাবুলের মৃত্যুর ঘটনায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

দগ্ধ বাবুলের মৃত্যুর ঘটনায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT