যুক্তরাষ্ট্রের নির্বাচনে অ্যারিজোনা প্রাইমারিতে জয় পেয়েছেন ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।
ওয়েস্টার্ন টুইসডেতে ভোট হয়েছে ৩ রাজ্যে আরিজোনা, উটাহ ও আইডাহো। আইডাহোতে কেবল ডেমোক্র্যাটদের নির্বাচন হয়েছে।
উটাহতে রিপাবলিকানদের দৌঁড়ে এগিয়ে আছেন টেড ক্রুজ। ডেমোক্র্যাট শিবিরে উটাহ ও আইডাহোতে এগিয়ে বার্নি স্যান্ডার্স। তবে ডেলিগেট সংগ্রহের দিক থেকে এখনো এগিয়ে হিলারি ক্লিনটন।






