চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যামনেস্টি ইন্ডিয়ার প্রাক্তন প্রধানের দেশত্যাগে বাধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:40 পূর্বাহ্ন 06, এপ্রিল 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রাক্তন আমনেস্টি ইন্ডিয়া প্রধানের ছবি, বাংলাদেশে দেশত্যাগে বাধা. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার প্রাক্তন প্রধান আকার প্যাটেলকে ভারত ত্যাগ করতে বাধা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, আজ স্থানীয় সময় বুধবার তাকে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের একটি ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয়।

বিমানবন্দরে আটকানোর পর আকার প্যাটেল এ বিষয়ে এক টুইট বার্তায় বলেন, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) এর অ্যামনেস্টি ইন্ডিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার কারণে তাকে বহির্গমন নিয়ন্ত্রণ তালিকায় রাখা হয়েছে। মোদি সরকারের দায়ের করা এই মামলার কারণেই তাকে বিমানবন্দরে আটকে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন সিবিআই কর্মকর্তা।

তবে গুজরাটের আদালত তাকে কেবল যুক্তরাষ্ট্র ভ্রমণে অনুমতি দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিদেশী অবদান (নিয়ন্ত্রণ) আইন, ২০১০ এবং ভারতীয় দণ্ডবিধির বিধান লঙ্ঘনের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়ের করা অভিযোগের পরে, ২০১৯ সালের নভেম্বরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া এবং এর তিনটি সহযোগী সংস্থার বিরুদ্ধে সিবিআই একটি মামলা দায়ের করেছিল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (এআইআইপিএল), ইন্ডিয়ানস ফর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ট্রাস্ট (আইএআইটি), অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ফাউন্ডেশন ট্রাস্ট (এআইআইএফটি), অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া ফাউন্ডেশন (এআইএসএএফ) এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়ের করা অভিযোগ অনুসারে, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই লন্ডন অফিস থেকে অ্যামনেস্টি ইন্ডিয়াকে ১০ কোটি টাকা দেওয়া হয়, যা সরাসরি বিদেশি বিনিয়োগ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল।

এছাড়া যুক্তরাজ্যভিত্তিক সংস্থাগুলো থেকে আরও ২৬ কোটি টাকা অ্যামনেস্টি ইন্ডিয়াকে পাঠানো হয়েছে বলে ধারণা করা হয়।

Previous Post

৯১ বছরে মহানায়িকা সুচিত্রা সেন

Next Post

একই দিনে নতুন প্রেম প্রকাশ্যে আনলেন হৃতিক-সুজান

Next Post
হৃতিক-সুজান একসঙ্গে হাতে হাত ধরে বাইরে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একই দিনে নতুন প্রেম প্রকাশ্যে আনলেন হৃতিক-সুজান

লিভারপুল ফুটবল দল বিশ্বকাপের ম্যাচে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড গড়া জয়ের পরও স্বপ্নের দেশে নেই লিভারপুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT