চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যামনেস্টির মস্কো অফিস সিলগালা করে দিয়েছে রাশিয়া

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
11:02 পূর্বাহ্ন 03, নভেম্বর 2016
in আন্তর্জাতিক
A A

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মস্কো অফিস সিলগালা করে দিয়েছে রাশিয়া। বকেয়া ভাড়া পরিশোধ না করায় বুধবারর অফিস সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। তবে অভিযোগ অস্বীকার করেছে অ্যামনেস্টি।

এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট।

অ্যামনেস্টির রুশ অফিসের মুখপাত্র বলেন, সকালে কাজের জন্য অফিস গিয়ে দেখি তালা নেই দরজা সিল করা, বিদ্যুতের লাইন কাটা ও এলার্ম সিস্টেম নিষ্ক্রিয়।

তিনি আরো বলেন, অফিসের দরজায় মস্কো কর্তৃপক্ষের নোটিশ লাগানো। সেখানে লেখা, রাশিয়ান কর্মকর্তাদের অনুমতি ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে পারবে না এবং এই সম্পত্তি রুশ ফেডারেশনের এই শহরের(মস্কোর)।

মস্কোর শহর কর্তৃপক্ষ বলছে, যাদের কাছ থেকে ভবনটি ভাড়া নিয়েছে তারা অ্যামনেস্টির বিরুদ্ধে ভাড়া না দেয়ার অভিযোগ করেছে। কিন্তু অভিযোগ অস্বীকার করে অ্যামনেস্টি বলেছে, ভাড়া পরিশোদের সমস্ত প্রমাণ তাদের কাছে রয়েছে।

amnesty

এক বিবৃতিতে মস্কো কর্তৃপক্ষ বলেছে, শহরের সম্পত্তি বিভাগ বকেয়া ভাড়া পরিশোধের জন্য অ্যামনেস্টিকে লিখিত আদেশ দেয়া হয়েছে। কিন্তু সেটা অমান্য করে অ্যামনেস্টি ভাড়াটিয়ার ভাড়া চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। আর এই কারণেই অফিস বন্ধ করে তা সিলগালা করে দেয়া হয়েছে।

অফিস বন্ধের পর অ্যামনেস্টির ইউরোপিয়ান ডিরেক্টর জন ডালইসেন এক বিবৃতিতে বলেছেন, এই উদ্ভট দাবি কোনো মতেই সত্যি নয়। অ্যামনেস্টি এই বিষয়ে আগাম কোনো নোটিশ পায়নি। অক্টোরব মাসের ভাড়াও শোধ করা হয়েছে এবং সেই ভাড়ার রশিদ আমাদের কাছে রয়েছে।

অ্যামনেস্টির লন্ডন অফিস থেকে বলা হয়েছে,  কাজের ব্যাপারে সস্প্রতি আমরা কোনো সতর্কবার্তা পাইনি এবং কি কারণে অফিস সিলগালা করা হয়েছে সেটাও পরিস্কার না। তবে পরিস্থিতি বুঝে সংগঠনের মস্কো অফিসের কর্মকর্তারা যতো দ্রুত সম্ভব সমস্যার সমাধানের চেষ্টা করছেন।

অফিস সিলাগালা করা হলেও সেখান কোনো ধরনের তল্লাসী বা কাউকে গ্রেফতার করার মতো ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন জন ডালইসেন।

তিনি আরো জানান, আমরা শতভাগ অতিবিশ্বাসী কারণ আমরা ভাড়াটে হিসাবে আমাদের সব দায়িত্ব পালন করেছি।

a

বেশ কয়েক বছর ধরেই বিরোধীদের উপর নির্যাতনের জন্য রাশিয়া সরকারের সমালোচনা করে আসছে অ্যামনেস্টি। বিশেষ করে বিরোধী নেতা ইদার দাদিনকে জেলে নির্যাতনের অভিযোগ তদন্তের জন্য রুশ সরকারকে আহ্বান জানায়।

রাজপথে বিক্ষোভের জন্য দাদিনকে আটক করে সরকার। অভিযোগ উঠেছে তাকে জেলে ব্যাপক নির্যাতন করার পাশাপাশি হত্যার হুমকিও দেয়া হয়েছে। তবে রুশ জেল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে তদন্তের আশ্বাস দিয়েছে। আর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ ব্যাপারে প্রেসিডেন্ট পুতিনকে অবগত করা হবে।

দেশের নিরাপত্তার ক্ষেত্রে আপত্তিকর কোনো কাজে যুক্ত বিদেশি অনুদানপ্রাপ্ত এনজিও নিষিদ্ধ করতে গত বছর একটি আইন পাশ করেছে রুশ সংসদ। এই আইনের আওতায় পর্যবেক্ষণের জন্য সম্প্রতি বিদেশি অনুদানে চলা সব এনজিওর নথি চেয়ে পাঠিয়েছে সরকার।

এছাড়াও গত সপ্তাহে ঐতিহাসিক ভোটে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদস্যপদ হারিয়েছে রাশিয়া।

Tags: রাশিয়া
Previous Post

নারী কখনোই রোমান ক্যাথলিক পুরোহিত হতে পারবেন না: পোপ ফান্সিস

Next Post

কী হবে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে?

Next Post

কী হবে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে?

মৌসুমীর জন্মদিনে ওমর সানির অন্যরকম ফেসবুক লাইভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT