চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাপল কম্পিউটার ও আইফোন প্রেমীদের জন্য সতর্কবার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 12, ডিসেম্বর 2015
in তথ্যপ্রযুক্তি
A A

‘অ্যাপল’ প্রেমীদের জন্য দুঃসংবাদ নিয়ে হাজির হচ্ছে নতুন বছর। ২০১৬ সালে অ্যাপলের কম্পিউটার ও স্মার্টফোনে সাইবার হামলা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে একাধিক প্রযুক্তি বিশারদ সংস্থা।

অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেম- আইওএস সামনে বছর ব্যাপক হারে ম্যালওয়্যারের বা বিভিন্ন ভাইরাস বিড়ম্বনার শিকার হবে বলে মনে করছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

অ্যাপল, বিশ্বব্যাপী প্রযুক্তি প্রেমীদের কাছে এক জনপ্রিয় ব্র্যান্ড। এই জনপ্রিয়তাই কাল হয়ে দাড়াচ্ছে টেক জায়ান্টের জন্য। টেক বিশারদ ডিক ওব্রাইনের মতে অ্যাপলের পণ্যগুলো ব্যবহারকারীদের মধ্যে খুবই জনপ্রিয়। আর এ কারণেই টেক জায়ান্ট অ্যাপল সাইবার সন্ত্রাসীদের মূল টার্গেট।

মার্কিন সাইবার সিকিউরিটি ফার্ম সিমান্টেকের মতে ২০১৫ সালে অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেম (আইওএস) যে পরিমাণ ম্যালওয়্যারের আক্রমণের স্বীকার হয়েছে ২০১৬ সালে তা দ্বিগুণ হবে। পাশাপাশি ম্যাক কম্পিউটারের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।আগামী বছর অ্যাপল ম্যালওয়্যারের জন্য ‘বাম্পার’ বছর হবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আরেক সাইবার সিকিউরিটি ফার্ম ফায়ারআই।

গত বছর অ্যাপলের ম্যাক কম্পিউটার প্রতি মাসে গড়ে ১০ হাজার থেকে ৭০ হাজার পর্যন্ত ম্যালওয়্যারে আক্রান্ত হয়েছে। ২০১৬ সালে সাইবার আক্রমণের শিকার হতে পারে অ্যাপল পে। এছাড়া আইওএস অপারেটিং সিস্টেমে ৭টি নতুন দুর্বলতা চিহ্নিত করেছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

গবেষকরা জানিয়েছেন ২০১৪ সালে বিশ্বজুড়ে কম্পিউটারে যত ম্যালওয়্যার আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে ২০১৫ সালের প্রথম ৯ মাসে ঘটেছে তার সাতগুণ।

Tags: অ্যাপলআইওএসআইফোন
Previous Post

পাকিস্তানের মিথ্যাচারে বাংলাস্তানের বীজ

Next Post

ইতালিয় শহরে বোরকা নিষিদ্ধ

Next Post

ইতালিয় শহরে বোরকা নিষিদ্ধ

জঙ্গি আইএস দমনে জার্মানির সহায়তা চায় যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT