চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাডিলেডে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 18, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার মাঠে প্রস্তুত, টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিন শেষে ব্যাটে-বলে আধিপত্য ধরে রেখেছে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক ৪ এবং নাথান লায়ন ৩ উইকেট নিয়ে জো রুটদের ব্যাটিং লাইনে ধস নামান। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ২৮২ রানের বিশাল লিড নিয়েছে অস্ট্রেলিয়া।

এর আগে ২৩৬ রানে অলআউট হয় ইংলিশরা। আগেরদিন ২ উইকেটে করা ১৭ রানের সাথে আজ যোগ করে ২১৯ রান। তবে ফলো-অনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া৷ দিনশেষে অজিদের স্কোর ১ উইকেট হারিয়ে ৪৫ রান।

আগেরদিনের ১৭ রান নিয়ে ব্যাটিং করতে নেমে এ দিন শুরুর দিকে ভালো কিছুরই আভাস দিচ্ছিলেন জো রুট এবং ডাভিড মালান। দুজনে মিলে গড়ে তুলেন ১৩৩ রানের পার্টনারশিপ। ব্যক্তিগত ৬২ রানে খেই হারিয়ে ফেলেন অধিনায়ক রুট। ক্যামেরন গ্রিনের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে বসেন।

সঙ্গী হারিয়ে ভুল করে বসেন ডেভিড মালানও। ব্যক্তিগত ৮০ রানে স্টার্কের বলে স্মিথের তালুবন্দি হন তিনিও। এই দুই ব্যাটারের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংলিশ বোলিং লাইন-আপ। অজি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কেউ আর প্রতিরোধই দেখাতে পারেননি। স্টোকস আর ওকস শুরু পেলেও বড় করতে পারেননি নিজেদের ইনিংস। শেষ পর্যন্ত ২৩৬ এ থামে ইংলিশদের ইনিংস।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্টার্ক। অজিদের একমাত্র স্পিনার নাথান লায়ন নিয়েছেন ৩ উইকেট। বাকি তিন উইকেটের দুটি নিয়েছেন গ্রিন এবং একটি নাসের।

দিনের শেষভাগে দ্বিতীয় ইনিংসের জন্য ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ১৭ ওভার ব্যাট করে ১ উইকেটে ৪৫ রান তুলে অজি ব্যাটাররা। ডেভিড ওয়ার্নারের একমাত্র উইকেটটি ছিল রান আউট।

এর আগে এই টেস্টের দ্বিতীয় দিনে লাবুশেন, স্মিথের অসাধারণ ব্যাটিংয়ে ৪৭৩ রানের বিশাল সংগ্রহ পেয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন অলরাউন্ডার বেন স্টোকস।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডমালানরুটলিড স্পোর্টস
Previous Post

আসছে ফাল্গুনে শেষ হবে নূর-দীঘির ‘শ্রাবণ জোৎস্নায়’

Next Post

ভাসানচরে পৌঁছেছেন আরও ৬১৩ রোহিঙ্গা

Next Post
Rohingya refugees arriving at Vashanchar, Bangladesh, with aid and security. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাসানচরে পৌঁছেছেন আরও ৬১৩ রোহিঙ্গা

প্রেসিডেন্টের পোর্ট্রেট, গ্লাস ও স্যুট পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

মামলা ব্যবস্থাপনায় গতিশীলতা আনার নির্দেশ রাষ্ট্রপতির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT