চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাটলেটিকোর হারে রিয়াল-বার্সার লড়াই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:15 অপরাহ্ন 08, মে 2016
in স্পোর্টস
A A

অ্যাটলেটিকো মাদ্রিদের হারে লা লিগায় শিরোপা লড়াই গিয়ে ঠেকেছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে। রোববার লেভান্তের কাছে ২-১ গোলে হেরেছে অ্যাটলেটিকো। আর একই সময়ে রিয়াল ৩-২ গোলে ভ্যালেন্সিয়াকে এবং বার্সেলোনা ৫-০ গোলে এসপানিয়লকে হারিয়েছে।

আজকের ম্যাচ শুরু হওয়ার আগে ৩৬ ম্যাচে সমান পয়েন্ট ছিল বার্সা ও অ্যাটলেটিকোর। তাদের চেয়ে এক পয়েন্ট কম ছিল রিয়ালের। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে ছিল বার্সাই। তবে অ্যাটলেটিকো হেরে যাওয়ায় এখন এককভাবে শীর্ষে থাকলো বার্সা।

রিয়ালের সাথে তাদের ব্যবধান আগের সেই এক পয়েন্টেরই। ৩৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৮৮, সমান সংখ্যক ম্যাচে রিয়ালের ৮৭। ফলে শিরোপ নির্ধারণ হবে মৌসুমের শেষ ম্যাচেই।

ঘরের মাঠে এদিন বড় জয়ের শুরুটা করেন মেসি। আট মিনিটে দলের প্রথম গোল এনে দেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর ৫২ ও ৬১ মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন লুইস সুয়ারেজ। ৭৪ মিনিটে দলের এক হালি গোল পূরণ করেন রাফিনহা। আর এসপানিয়লের কফিনে শেষ পেরেক ঠোকেন নেইমার।

অন্য ম্যাচে রিয়ালের হয়ে জোড়া গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২৬ মিনিটে প্রথম খাতা খোলেন পর্তুগীজ তারকা। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজামা। ৫৫ মিনিটে রদ্রিগোর গোলে খেলায় ফেরে ভ্যালেন্সিয়া। কিন্তু চার মিনিট পরই রোনালদো দ্বিতীয় গোলে আবার এগিয়ে যায় রিয়াল।

৮১ মিনিটে দ্বিতীয় গোল করে রিয়ালকে চেপে ধরেছিল ভ্যালেন্সিয়া। শেষ কয়েক মিনিটে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। ফলে ৩-২ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদো-বেনজামানরা।

চরম হিসাব-নিকাষের ম্যাচে একই সময়ে খেলতে নেমেছিল শিরোপ প্রত্যাশী তিন দল। তবে হেরে যাওয়ায় আর সুযোগ নেই অ্যাটলেটিকোর। প্রতিপক্ষের মাঠে খেলার ২ মিনিটেই লিড নিয়েছিল অ্যাটলেটিকো। কিন্তু ৩০ মিনিটে ভিক্টর কাসাদুয়েসের গোলে সমতায় ফেরে লেভান্তে। এর পর আর কোনো দলই গোল করতে পারছিল না। খেলা যখন ড্র নিয়ে শেষ হতে যাচ্ছিল ঠিক তখনই রোসির গোলে শিরোপা স্বপ্ন ভেঙ্গে যায় অ্যাটলেটিকোর।

Tags: বার্সেলোনারিয়াল মাদ্রিদস্প্যানিশ লিগ
Previous Post

সাকিব ও পাঠানের ব্যাটে লড়াইয়ের পুঁজি

Next Post

গুজরাটের কাছে হারলো কলকাতা

Next Post

গুজরাটের কাছে হারলো কলকাতা

এরদোগানের ধৃষ্টতায় বাংলাদেশীদের ধিক্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT