চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাকশনে শুরু, রোমান্সে শেষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:32 অপরাহ্ন 22, মার্চ 2021
in বিনোদন
A A
প্রেমিক প্রেমিকা সমুদ্রে রোমান্টিক মুহূর্ত উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হলো মারকাটারি অ্যাকশন, সাসপেন্স ও রোমান্স নির্ভর সিনেমা ‘শান’ এর শুটিং। একজন সত্য ও সাহসী পুলিশ অফিসারের নানামাত্রিক লোহমর্ষক অপারেশন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘শান’।

যেসব ঘটনা সিনেমার পর্দায় দেখা যাবে কিন্তু ঘটেছে বাস্তবে। আজাদ খান ও নাজিম উদ দৌলার যৌথ চিত্রনাট্যে ‘শান’ পরিচালনা করেছেন এম রাহিম।

এটিই এ পরিচালকের প্রথম সিনেমা। চ্যানেল আই অনলাইনের কাছে নির্মাতার ভাষ্য, উত্তরায় অ্যাকশন দৃশ্যের মাধ্যমে শুটিং শুরু হয়েছিল। এবার রোমান্টিক গানের মাধ্যমে সেন্টমার্টিনে শুটিং শেষ হলো। ‘শান’ ইউনিট বর্তমানে আছে সেন্টমার্টিনে। শুটিং শেষে ঢাকা ফেরার প্রস্তুতি নিচ্ছে।

জানা যায়, সেন্টমার্টিনে ইমরান-কনার গাওয়া একটি রোমান্টিক গানের শুটিং হয়েছে। অংশ নিয়েছেন সিয়াম-পূজা। আহমেদ হুমায়ূনের সুর সংগীতে যে গানের কোরিওগ্রাফি করেছেন ভারতের জায়েশ প্রধান।

চিত্রনাট্যকার আজাদ খান বলেন,  এটি আমার প্রথম সিনেমা তাই পূর্ণতা দিতে বিন্দুমাত্র ছাড় দেইনি। রাহিম তার কাজে সততার পরিচয় দিয়েছে। সিয়াম তার চরিত্রের জন্য ট্রেনিংয়ে অংশ নিয়েছে। টিমের প্রত্যেকেই পরিশ্রম করেছেন। অনেক বড় আয়োজনের সিনেমা ‘শান’।

গত বছরের মার্চের শুরুর দিকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে বন্ধ হয়ে যায় সিনেমাটির শুটিং। বাকি ছিল একটি গান। সিয়াম-পূজাকে নিয়ে গানটির শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হলো সিনেমাটির কাজ। ‘শান’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, তাসকিন রহমান, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, চম্পা, ডন, হাসান ঈমাম, নাদের চৌধুরী, মুরাদ পারভেজ প্রমুখ।

‘শান’ এর ফার্স্ট লুকে সিয়াম আহমেদ

চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের ধারণা, সিনেমাটি হতে পারে নায়ক সিয়ামের ক্যারিয়ারে অন্যতম টার্নিং। পর্দায় তার নাম এবং গল্পে অ্যাটিটিউটের কারণে সিনেমার নামকরণ হয়েছে ‘শান’। ভেঙেচুরে শান এর অর্থ দাঁড়ায় ‘ধার’। থাকবে নাটকীয়তা, রোমান্স ও রসবোধ। জানা যায়, শিগগির শানের টিজার ও নতুন পোস্টার প্রকাশ হবে।

পরিচালক বলেন, নায়কের আচরণ ধারালো, তীক্ষ্ণ। অপারেশনে যেদিকে যাবে একদম কেটে বের হয়ে যাবে।

তিনি বলেন, অনেকদিন ধরে সিনেমাটি আটকে থাকায় মাইন্ড অনেক চেঞ্জ হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত পুরো টিম সন্তুষ্ট রয়েছে। হলিউড, বলিউড, তামিলের কোনো কপি পেস্ট থাকবে না। সম্পূর্ণ বাংলাদেশি ফ্লেবারের শান। সিনেমাটি বানিয়েছি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার জন্য। সবার আগে সেখানে মুক্তি দেব, পরে ওটিটি বিবেচনা করবো। তবে আমরা চাইছি ঈদে আসুক।

Tags: অরুণা বিশ্বাসএম এ রাহিমচম্পাডনতাসকিন রহমাননাদের চৌধুরীপূজাপূজা চেরীমিশা সওদাগরমুরাদ পারভেজলিড বিনোদনশানসিয়ামসিয়াম আহমেদসেন্টমার্টিনহাসান ঈমাম
Previous Post

আইসিইউতে নির্মাতা কাজী হায়াৎ

Next Post

মাহতাবের ‘সন্ধ্যার পরে’ একটানে পড়ে ফেলার মতো উপন্যাস

Next Post
একজন যুবক বই পড়ছেন, চ্যানেল আই অনলাইন সংবাদ সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহতাবের 'সন্ধ্যার পরে' একটানে পড়ে ফেলার মতো উপন্যাস

Press Information Department (PID) signboard in Bengali and English. Channel i News - চ্যানেল আই নিউজ

‘লকডাউন বা সরকারি ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT