অান্দোলনে ব্যর্থ বিএনপি শুধু ইস্যু খুঁজে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও তাদের দোসররা চোরা পথে ক্ষমতায় যাওয়ার জন্য ছাত্র অান্দোলনকে ব্যবহার করতে চেয়েছিল।
রোববার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের – স্বাচিপ শোক দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি।
এ সময় কাদের বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের অান্দোলনকে ব্যবহার করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে দলটি। ধানমন্ডিতে অাওয়ামী লীগ অফিসে হামলা বিএনপির কারসাজিতে। দেশের জনগণ এখন নির্বাচনমুখী, অান্দোলনের ডাক দিয়ে লাভ নেই বিএনপির।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা সম্পর্কে তিনি বলেন, শিগগিরই ২১ অাগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে কারা এই গ্রেনেড হামলা চালিয়েছিল তা দেশবাসী জানতে পারবে।









