চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্বচ্ছল মানুষের জন্য অবনীর জোড়া গরু কোরবানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 01, আগস্ট 2020
in বিনোদন
A A
মিস বাংলাদেশ ২০২৩ প্রতিযোগীর সুন্দর ছবি, সজ্জিত ও হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈশ্বিক মহামারী করোনা লড়াইয়ে টিকে থাকতে না পেরে অনেকেই শহর ছেড়েছেন, অনেকেই আবার চাকরি হারিয়েছেন। জীবন নিয়ে দিশেহারা এমন নিন্ম মধ্যবিত্তরা এবার কোরবানি দিতে পারছেন না। তাই তাদের জন্য জোড়া গরু কোরবানি দিলেন ‘মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মুঞ্জারিন অবনী।

রাজধানীর কাফরুল এলাকায় বাস করেন অবনী। অবনী ফাউন্ডেশনের উদ্যোগ এবারই প্রথম তিনি ওই এলাকার অস্বচ্ছল মানুষদের কথা ভেবে কোরবানি দিলেন।

চ্যানেল আই অনলাইনকে অবনী বলেন, আমার এলাকায় অনেক মানুষ করোনার কারণে দিশেহারা হয়ে পড়েছেন। কেউ চাকরি হারিয়েছে, যাদের অবস্থা কিছুদিন আগেও ভালো ছিল। তারা এবার কোরবানি দিতে পারছে না। কেউ কেউ বন্যার কারণে গ্রামেও কোরবানি দিতে পারেনি। তাদের কথা ভেবেই ২টি গরু কোরবানি দিয়েছি।

তিনি বলেন, গরীবদের জন্য সবসময়ই কোরবানি শেয়ার করি। কিন্তু এবারের চিত্রটা একটু আলাদা। করোনার জন্য কেউ ভালো নেই। জীবন নিয়ে টানাটানি চলছে। এসময় তারা যদি একটু হলেও কোরবানির মাংস পায়, খুশি হয়ে দোয়া করে এটাই হবে আমার জন্য বড় পাওয়া।

এদিকে করোনার শুরু থেকেই অবনী তার সামর্থের মধ্যে থেকে মানুষের জন্য খাবার নিয়ে গেছেন। সম্মান হারানোর ভয়ে যারা কষ্টে থেকে সাহায্য চাইতে পারেননি খুঁজে খুঁজে তেমন নিম্ন মধ্যবিত্তদের সাহায্য করেছেন। এমনকি রাজধানীর আনন্দছন্দ সিনেমা হলের ৩৫ জন মানবেতর জীবনযাপন করা কর্মচারীদের পাশে গিয়ে সহায়তায় হাত বাড়িয়েছেন।

দুই হাজারের বেশি বিবাহিত নারীর অংশগ্রহণের পর কয়েকটি ধাপে বাছাই শেষে গত ২১ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় ‘বায়োজিন কসমেসিউটিক্যালস মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ গ্র্যান্ড ফিনালে। সেখানে দেশের প্রথম ‘মিসেস বাংলাদেশ’-হওয়ার গৌরব অর্জন করেন অবনী। ডিসেম্বরে তিনি এ প্রতিযোগিতা অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি হয়ে লাস ভেগাসে প্রথম লাল সবুজের পতাকার উড়িয়েছিলেন।

Tags: অবনীকরোনাকোরবানিগরুলিড বিনোদন
Previous Post

দেশের সকল মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

Next Post

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ২ লাখ ৩৯ হাজার ৮৬০, মৃত ৩১৩২

Next Post
বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রী করোনাভাইরাস সংক্রান্ত সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ২ লাখ ৩৯ হাজার ৮৬০, মৃত ৩১৩২

ঈদ উপহারে মার্সিডিজ-বেঞ্জ গাড়ি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের কাছে ঈদ উপহারে গাড়ি পেয়েছেন শিশির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT