চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্রোপচার লাগবে মুমিনুলের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 30, নভেম্বর 2020
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুমিনুল হক আঙুলে ব্যথা নিয়ে মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আঙুলে চিড় ধরায় মুমিনুল হক ছিটকে গেছেন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ থেকে। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু থেকে খেলতে পারবেন কিনা টেস্ট অধিনায়ক, সেটি নিয়েও আছে শঙ্কা। চোট পাওয়া আঙুলে করাতে হবে অস্ত্রোপচার।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বললেন, ‘মুমিনুলের অপারেশন লাগবে মনে হচ্ছে। অপারেশন তাড়াতাড়ি করানোই ভালো।’

বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল ডান হাতের তর্জনীতে যে ধরনের চোট পেয়েছেন, এমনিতেই চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতো তাকে। অপারেশনের কারণে ফেরার অপেক্ষা আরও বাড়তে পারে।

দেবাশীষ দেশেই অস্ত্রোপচারের পক্ষে। বললেন, ‘বিদেশ পাঠালে ভিসার ব্যাপার আছে, কোয়ারেন্টাইনের ব্যাপার আছে। এটা নিয়েই কথা বলছি। এই টুর্নামেন্ট (বঙ্গবন্ধু কাপ) খেলতে পারছে না এটা নিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে এত তাড়াতাড়ি মন্তব্য করা ঠিক হবে না।’

শনিবার দুপুরের ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের তর্জনীতে চোট পান গাজী গ্রুপ চট্টগ্রামের মুমিনুল। খুব বেশি ব্যথা না থাকায় পরে ব্যাটিংও করেন। রোববার আঙুল ফুলে ওঠে। ধীরে ধীরে বাড়তে থাকে ব্যথাও।

এক্স-রে করে দেখা যায় আঙুলে চিড় ধরেছে। সোমবার অ্যাপোলোর বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখে জানান করাতে হবে অস্ত্রোপচার।

Tags: গাজী গ্রুপ চট্টগ্রামমুমিনুললিড স্পোর্টস
Previous Post

‘কাঙালিনীকে সহায়তা করতে হবে না, শুধু একবার এসে দেখে যান’

Next Post

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৫২৫, মৃত ৩৫

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৫২৫, মৃত ৩৫

ব্রহ্মপুত্রে বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্পের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রহ্মপুত্রে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প করছে চীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT