চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী মুশফিক

আদিল আহমেদ by আদিল আহমেদ
2:43 পূর্বাহ্ন 04, আগস্ট 2015
in স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার পর অস্ট্রেলিয়া মিশন। কয়েকদিনের বিশ্রামের পরই স্কিল ও ফিটনেস ট্রেনিং শুরু করবে টাইগাররা। তবে বৃষ্টি বাধায় প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট ড্র হওয়ায় পরের বছরগুলোতে ক্রিকেট মৌসুমেই বড় দলগুলোর সঙ্গে খেলা চান মুশফিকুর রহিম।

অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো করার আশা করছেন টেস্ট অধিনায়ক। সময়টা ভালোই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। বিশ্বকাপের পর ক্রিকেট বিশ্বের তিন পরাশক্তি পাকিস্তান, ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। টেস্টেও ফর্মে টাইগাররা। তবে বৃষ্টি বাধায় প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দুই টেস্টই ড্র হওয়ায় কিছুটা হতাশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

তাই আগামীর পরিকল্পনায় কিছু পরামর্শ আছে তার। বড় দল গুলোর বিপক্ষে সঠিক মৌসুমে নিজেদের মেলে ধরার সুযোগ চান টেস্ট কাপ্তান।

মুশফিক বলেন, “পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এমন বড় দলগুলোর সঙ্গে আমরা তো চাই আমাদের মৌসুমেই খেলতে ভবিষ্যতে নিজেদের ক্রিকেট মৌসুমেই এসব সিরিজ খেলার সুযোগ পাবেন তারা।’’

সাম্পতিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে ভবিষৎ সিরিজেও ক্রিকেটাররা ভাল করবেন বলে আশা করেন মুশফিক।নিজেদের আরও উন্নতি করতে হবে জানিয়ে তিনি বলেন, আমাদের আরও উন্নতি করার জায়গা রয়েছে। আমরা টেস্টে বিশ্ব সেরা দলের সাথে খেলেছি।আর আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ভালো কিছুর প্রতাশাই মুশফিকের কন্ঠে। সাউথ আফ্রিকা সিরিজ থেকে অর্জিত আত্মবিশ্বাস সামনে অস্টেলিয়া সিরিজে কাজে লাগবে বলে বিশ্বাস মুশফিকের।

অজিদের বিপক্ষে প্রথম টেস্ট শুরু ৯ অক্টোবর, চট্টগ্রামে। আর ১৭ অক্টোবর ঢাকায় শুরু দ্বিতীয় টেস্ট।

Tags: মুশফিকুর রহিম
Previous Post

পর্নো সাইট নিষিদ্ধ করায় ক্ষুব্ধ ভারতীয় তারকারা

Next Post

ছাত্রদল সভাপতির মুক্তি দাবি স্বেচ্ছাসেবক দলের

Next Post

ছাত্রদল সভাপতির মুক্তি দাবি স্বেচ্ছাসেবক দলের

সজীব ওয়াজেদকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT