চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া দলে ‘কচি’ মুখ তানভির, টেস্টে বাদ ওয়েড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:53 অপরাহ্ন 27, জানুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার তানভির, অস্ট্রেলিয়া দলে কচি মুখ হিসেবে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯ বছর বয়সী লেগ স্পিনার তানভির সাঙ্ঘ

সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকে বাদ দিয়েছে অস্ট্রেলিয়া। তার জায়গায় ডাক পেয়েছেন অ্যালেক্স ক্যারি। একইসঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দল দিয়েছে অজিরা, ডাক পেয়েছেন অনূর্ধব-১৯ দলের তরুণ লেগ স্পিনার তানভির সাঙ্ঘ।

প্রায় পাশাপাশি সময়ে দুই দেশ সফর করবে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ ফেব্রুয়ারি থেকে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে তারা। সাউথ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে একই মাসের শেষ নাগাদ। দুই সফরের জন্য বুধবার আলাদা দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ভারতের বিপক্ষে ২১.২৬ গড়ে ১৭৩ রানের হতাশাজনক সিরিজ শেষে সাউথ আফ্রিকায় যাওয়া হচ্ছে না ওয়েডের। টেস্ট দলে না থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সহকারী পদেই থাকছেন তিনি।

ওয়েড বাদ পড়লেও নির্বাচকদের আস্থা ভোটে টিকে গেছেন ভারত সিরিজের মাঝামাঝিতে বাদ পড়া ব্যাটসম্যান ট্রাভিস হেড। সাউথ আফ্রিকা সিরিজে তাকে ব্যাট করতে দেখা যেতে পারে পাঁচ নম্বরে। টেস্ট দলে নতুন মুখ কুইন্সল্যান্ডের পেসার মার্ক স্টেকেটি।

ভারত সিরিজে সিডনি টেস্টে অভিষেক ম্যাচেই চোট পেয়েছিলেন ওপেনার উইল পুকোভস্কি। অস্ত্রোপচার না লাগায় তাকে সাউথ আফ্রিকা সিরিজে দলে রেখেছেন নির্বাচকরা। চোট থেকে সুস্থ হয়ে একই দলে জায়গা পেয়েছেন পেসার জেমস প্যাটিনসন।

বিগব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে দারুণ খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী লেগ স্পিনার তানভির সাঙ্ঘ। দলে আরও দুই নতুন মুখ জশ ফিলিপ ও রাইলি মেরেডিথ। ফিরেছেন আরেক পেসার জাই রিচার্ডসন।

অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি দল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, জেসন বেহেরেনডফ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ড্যানিয়েল সামস, তানভির সাঙ্ঘ, আর্চি শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়া টেস্ট দল
টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, ময়জেস হেনরিক্স, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্ক স্টেকেটি, মিচেল সোয়েপসন ও ডেভিড ওয়ার্নার।

Tags: লিড স্পোর্টস
Previous Post

সেরা করদাতা হলেন শাইখ সিরাজ ও মুকিত মজুমদার বাবু

Next Post

সৈয়দ লুৎফুল হক: একজন আত্মপ্রত্যয়ী শিল্পীর প্রতিচ্ছবি

Next Post
বৃদ্ধ শিল্পীর মুখ ছোট জানালার মধ্যে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৈয়দ লুৎফুল হক: একজন আত্মপ্রত্যয়ী শিল্পীর প্রতিচ্ছবি

অজয়, রাজামৌলির কাণ্ডে নাখোশ বনি, ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

অজয়ের মুখোমুখি অজয়, রাজামৌলির কাণ্ডে নাখোশ বনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT