চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অস্ট্রেলিয়া এখন আহত বাঘ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:59 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2017
in স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা টেস্টে হারের ক্ষত শুকানোর আগেই অস্ট্রেলিয়াকে বাংলাদেশের মুখোমুখি হতে হচ্ছে। লজ্জার হার ভুলে ঘুরে দাঁড়াতে কতটুকু প্রস্তুত স্মিথরা? কিংবদন্তি ইয়ান চ্যাপেলের বিশ্বাস স্মিথরা পারবেন। বাংলাদেশকে সতর্ক করে তিনি বলেছেন, অস্ট্রেলিয়া এখন আহত বাঘ।

ক্রিকইনফোর জন্য লেখা এক কলামে বাংলাদেশের কাছে হারের জন্য ইয়ান চ্যাপেল দায়ী করছেন পর্যাপ্ত প্রস্তুতির অভাবকে। দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ কেন সেই সুযোগটা নিলেন না সেটা ভাবতেই নাকি অবাক লাগছে চ্যাপেলের কাছে।

সাভার বিকেএসপির মাঠে প্রস্তুতি ম্যাচের সুযোগ থাকা সত্ত্বেও দূরত্বের কথা বলে সেখানে খেলতে যায়নি অজিরা। অবশ্য ঢাকা টেস্টে হেরে স্মিথ এই প্রস্তুতির অভাবকে কোন কারণ হিসেবে দাঁড় করাতে রাজি হননি। তার দাবি ‘কোনো অজুহাত দেব না। আমরা মিরপুরের নেটে ভাল অনুশীলনের সুযোগ পেয়েছিলাম। সেটা আমরা করেছিও।’

বাংলাদেশের কাছে হারের কারণ টানতে চ্যাপেল টেনে এনেছেন বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্বের বিষয়টিও। দীর্ঘ একমাস বেতন-ভাতার দাবিতে ক্রিকেটাররা স্বেচ্ছায় বেকারত্ব বরণ করে নেয়ায় বাতিল হয়ে যায় অস্ট্রেলিয়া ‘এ’ দলের সাউথ আফ্রিকা সফরও। চ্যাপেল মনে করেন সেই সফরটা যদি ক্রিকেটাররা খেলতে যেত তাহলে ‘এ’ দলের শক্তি সম্পর্কে ধারণা পেতে পারতেন নির্বাচকরা।

অস্ট্রেলিয়ার হারের কারণ নিয়ে কাটাকুটি করতে গিয়ে অবশ্য বাংলাদেশকে প্রাপ্য মর্যাদাটা দিতে ভোলেননি চ্যাপেল, ‘বাংলাদেশের অর্জনকে কোনো ভাবেই অবমূল্যায়ন করা উচিত হবে না। বড় দলগুলোর বিপক্ষে তাদের অর্জন বলে দিচ্ছে উচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করার মতো সক্ষমতা তৈরি হয়েছে।’

এরপরই বাংলাদেশকে সাবধান করে দিয়েছেন চ্যাপেল। হারের জ্বালায় জ্বলতে থাকা অজিরা অ্যাশেজের আগে নিজেদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে শেষ একটা ছোবল মারবে বলেই মনে করেন চ্যাপেল, ‘বাংলাদেশের আত্মতুষ্টিতে ভোগার সময় নেই। অস্ট্রেলিয়া এখন আহত বাঘ। যদিও তারা একটি ম্যাচ হেরেছে কিন্তু অ্যাশেজের আগে তারা নিজেদের প্রমাণ করতে চাইবে যে তারাই শ্রেয়তর।’

Previous Post

‘এবার ত্রিশ শতাংশ কাঁচা চামড়া কম’

Next Post

দ্বিতীয় দিনেও অপসারণ হয়নি কোরবানির পশুর বর্জ্য

Next Post
নগরীতে পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তা পরিষ্কার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় দিনেও অপসারণ হয়নি কোরবানির পশুর বর্জ্য

আধুনিক পোশাক পরা যুবক ব্যক্তির ছবি, চেহারা স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকের জন্য বান্নাহ'র নাটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT