চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশী ছাত্র নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:49 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2016
in আন্তর্জাতিক
A A

অস্ট্রেলিয়ার সিডনির বেলমোরে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে অপর এক বাংলাদেশি শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার স্থানীয় সময় দিনগত রাত ৩টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১০টা ৪০ মিনিট) সিডনির বাংলাদেশি অধ্যুষিত ক্যান্টারবুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে অস্ট্রেলীয় টিভি চ্যানেল এবিসির ওয়েবসাইটের খবরে বলা হয়।

এবিসি জানায়, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি দু’জনকে উদ্ধার করে সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অপর একজনের মৃত্যু হয়। হতাহতদের নাম-পরিচয় এখনও জানায়নি কর্তৃপক্ষ।

তবে তাদের প্রত্যেকের বয়স ২০ বছর বা তার কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এ ঘটনায় তদন্ত করছে।

এবিসি জানায়, সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, ক্যান্টাবুরি সড়ক ধরে দ্রুতগতিতে চলার সময় একটি গাড়ি টেলিগ্রাফ সংযোগের একটি খুঁটিতে আঘাত হানে। এ সময় আরও দু’টি গাড়ি একই গতিতে চলছিল।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় অন্তত ১০ জন উদ্ধারকারীও সেখানে পৌঁছান।

Tags: অস্ট্রেলিয়াবাংলাদেশ
Previous Post

এশিয়া কাপের ধারাভাষ্য দেবেন নায়করাজ রাজ্জাক

Next Post

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশী ছাত্র নিহত

Next Post

২১ যাত্রী নিয়ে নেপালের প্লেন নিখোঁজ

২১ যাত্রী নিয়ে নেপালের প্লেন নিখোঁজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT