চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি বেতন পাওয়া সিইও একজন নারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 19, নভেম্বর 2019
in আন্তর্জাতিক
A A

বাঁধ ভাঙার পালা শুরু হয়ে গিয়েছে বিশ্বজুড়ে। কর্মক্ষেত্রে নারী-পুরুষের বেতনের বৈষম্য ঘুচতে চলেছে ধীরে ধীরে। বড় একটা পদক্ষেপ নিয়ে শুরুটা হলো অস্ট্রেলিয়ায়। ইতিহাসে প্রথমবারের মতো একজন নারীকে অস্ট্রেলিয়ায় সর্বাধিক বেতনের সিইও নির্বাচিত করা হয়েছে।

ম্যাককুয়েরি গ্রুপের প্রধান নির্বাহী শেমারা উইক্রামণায়ক গত অর্থবছরে ১৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড়শ কোটি টাকা) আয় করেন। যা ওই প্রতিষ্ঠানের কর্পোরেট প্রধানের চেয়েও ৫০ লাখ ডলার বেশি।

আন্তজার্তিক গণমাধ্যম ডেইলি মেইলের সূত্রে জানা যায়, অস্ট্রেলিয়ান বার্ষিক পর্যালোচনায় প্রতিবেদনে বেশি পারিশ্রমিক প্রাপ্ত ৫০ জনের মধ্যে চারজন নারীর মধ্যে শেমারা অন্যতম।

অন্যদিকে এই প্রতিবেদন অনুসারে, কর্পোরেট এক নারী আইনজীবীর বেতনের পারিশ্রমিক ৭ লাখ ২২ হাজার ডলার।

তবে শেমারার বেতন কাঠামোতে দেখা যায় তিনি সপ্তাহে প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলার আয় করেন। যা কিনা অস্ট্রেলিয়ান ফুল টাইম একজন কর্মীর ২১১ বার কাজের সমান।

শুধু তাই-ই নয়, গতবছর ব্যাংকিং জগতে অভিজ্ঞ ব্যক্তি হিসেবে ম্যাকুয়েরি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রথম নারী হয়ে এখানে যোগদান করেন।

শেমারা উইক্রামণায়ক ২০১৯ সালে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন সম্পর্কিত বিশ্বব্যাংকের গ্লোবাল কমিশনের ভূমিকার জন্য তিনি ফরচুনের অন্যতম ‘মোস্ট পাওয়ারফুল উইমেন’ হিসাবে পুরস্কার লাভ করেন।

প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ৫০ জনের মধ্যে শেরামার পর সবচেয়ে বেশি পারিশ্রমিক নারীর তালিকায় রয়েছেন কোকা-কোলার সিইও এলিসন্স ওয়াকিনস। তার আয় প্রায় ৪১ লাখ ডলার, অন্যদিকে মিরভাক গ্রুপের সুসান লয়েড-হুরভিটস আয় করেছেন ৪৮ লাখ ডলার এবং ফরটস্কিউ মেটালসের পরিচালক এলিজাবেথ গেইনসের আয় ৫০ লাখ ডলার।

জানা যায়, কেবল মাত্র অস্ট্রেলিয়ার শীর্ষ পাঁচজন সিইও’র বেতন একত্রে হিসাব করে দেখা যায়, তার পরিমাণ প্রায় ১ কোটি ডলার!

Tags: নারী-পুরুষ
Previous Post

‘চ্যাম্পিয়ন’ রাজশাহী নেমে গেল দ্বিতীয় স্তরে

Next Post

মীর নাসির ও তার ছেলের দণ্ড বহাল

Next Post

মীর নাসির ও তার ছেলের দণ্ড বহাল

আর কত মানুষ পুড়ে মরলে জাগবে বিবেক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT