চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলীয় সংবাদপত্রের সম্মিলিত কঠোর প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 অপরাহ্ন 21, অক্টোবর 2019
in আন্তর্জাতিক
A A

রাষ্ট্রীয় গোপনীয়তার কথা বলে আইন করে সংবাদপত্র প্রকাশে বাধা দেয়ায় অস্ট্রেলিয়ার সংবাদপত্রগুলো অভিনব প্রতিবাদ করেছে।

এই তীব্র প্রতিবাদের অংশ হিসেবে দেশটির পত্রিকাগুলো তাদের প্রথম পৃষ্ঠার সংবাদ কালো কালিতে মুছে দিয়েছে।

সাংবাদিকরা জানিয়েছেন, আইনের মাধ্যমে অস্ট্রেলিয়ায় সংবাদপত্রে গোপনীয়তার সংস্কৃতি চালু হতে পারে, যা সংবাদপত্রের স্বাধীনতা সুরক্ষার বিপরীত। সরকার কথায় বলে তারা গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে, কিন্তু তা বাস্তবতার সম্পূর্ণ উল্টো। তাই গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় এ প্রতিবাদ জানানো হয়েছে।

সোমবার ‘রাইট টু নো কোয়ালিশন’ এর ব্যানারে সংবাদপত্রগুলোর এই অভিনব প্রতিবাদে সমর্থন দিয়েছে কয়েকটি রেডিও, টেলিভিশন ও অনলাইন চ্যানেল।

এবিসির ব্যবস্থাপনা পরিচালক ডেভিড অ্যান্ডারসন জানিয়েছেন: অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে গোপনীয় গণতন্ত্র হওয়ার ঝুঁকিতে রয়েছে।

নিউজ কর্পোরেশন অস্ট্রেলিয়ার নির্বাহী চেয়ারম্যান মাইকেল মিলার টুইটারে ব্ল্যাক আউট পেপারের একটি চিত্র তুলে ধরে বলেছেন: অস্ট্রেলিয়ার নাগরিকদের গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরকার প্রতিনিয়ত হস্তক্ষেপ করছে। অস্ট্রেলিয়ার নাগরিকরা জানতে চায়, তারা আমার কাছ থেকে কী লুকানোর চেষ্টা করছে? আর একজন সাংবাদিক কেন সংবাদ গোপন রাখবে?

তাই এমন অভিনব কৌশলে সরকারের গোপনীয়তার প্রতিবাদ জানিয়েছেন তিনি।

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন: অস্ট্রেলিয়ার গণতন্ত্র রক্ষার জন্য সংবাদপত্রের স্বাধীনতা গুরুত্বপূর্ণ, তবে আইনের শাসন রক্ষা করাও দরকার।

এর আগে চলতি বছরের জুনে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) এবং নিউজ কর্পোরেশন অস্ট্রেলিয়ায় কর্মরত এক সাংবাদিকের বাড়িতে পুলিশের অভিযান চলাকালে এক বিশাল প্রতিবাদ প্রকাশ করেছিল অস্ট্রেলিয়ার সংবাদপত্র।

Tags: প্রতিবাদ
Previous Post

চলচ্চিত্র নির্মাণের নতুন নীতিমালায় যা যা থাকছে

Next Post

চিত্রশিল্পী কালিদাস কর্মকারের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

Next Post

চিত্রশিল্পী কালিদাস কর্মকারের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ভোলায় সংঘর্ষে নিহতের ঘটনায় জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT