চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় দাবানল: ভিক্টোরিয়ায় আবারও ‘বিপর্যয় অবস্থা’ ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 অপরাহ্ন 09, জানুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টিতে অস্ট্রেলিয়ার দাবানল পরিস্থিতি সাময়িকভাবে কিছুটা কমে এলেও পূর্বাভাস অনুসারে বৃষ্টি শেষ হতে না হতেই দেশ জুড়ে বিভিন্ন স্থানে আবারও ছড়িয়ে পড়ছে দাবানল। আসন্ন ভয়াবহ পরিস্থিতির মুখে ভিক্টোরিয়া রাজ্যে জারি করা হয়েছে ‘বিপর্যয় অবস্থা’।

বিবিসি জানিয়েছে, দেশজুড়ে দাবানল সেপ্টেম্বর থেকে শুরু হলেও অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এ রাজ্যটি এই প্রথম সবচেয়ে ভয়াবহ সময়ে প্রবেশ করছে। এর আগেও একবার দাবানলের পূর্বাভাস অনুযায়ী ভিক্টোরিয়াতে বিপর্যয় অবস্থা (স্টেট অব ডিজাস্টার) ঘোষণা করা হলেও এবারের পরিস্থিতি আরও খারাপ।

আসন্ন দিনগুলোতে ভিক্টোরিয়ায় দাবানল পরিস্থিতি ‘বিপজ্জনক ও গতিশীল’ হয়ে উঠবে, এমন পূর্বাভাসের মুখে এই বিশেষ সতর্কাবস্থা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভিক্টোরিয়াতে আগুনে ইতোমধ্যে ১২ লাখ হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রাণ হারিয়েছেন ৩ জন। দেশজুড়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৬ জনে দাঁড়িয়েছে।

অতি উত্তপ্ত ও অস্থিতিশীল আবহাওয়ার কারণে দাবানল পরিস্থিতি সবচেয়ে ভয়ানক হতে পারে শুক্রবার।

ভিক্টোরিয়া রাজ্য প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ বৃহস্পতিবার বলেন, ‘আমি জানি আমরা এই মৌসুমে এত জলদি কখনো এত বেশি আগুন দেখিনি এর আগে। কিন্তু আমি এটাও বলব, নজিরবিহীন ব্যাপকতার এই দাবানল মোকাবিলায় গত কয়েক সপ্তাহে যে কর্মকাণ্ড হয়েছে, আমার মনে হয় না এর আগে আমরা কখনো এতটা সুসংগঠিত ও সক্রিয় প্রচেষ্টা দেখেছি।’-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভিক্টোরিয়া ছাড়াও সাউথ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলসে সতর্কতা জারি করা হয়েছে। সেসব রাজ্যেও দাবানলে ঝুঁকির মুখে রয়েছে জানমাল।

জলবায়ু পরিবর্তন এবং আরও দু’টি স্থানীয় আবহাওয়াজনিত পরিস্থিতির তীব্রতার কারণে এ বছর অস্ট্রেলিয়ায় দাবানল এমন ভয়াবহ রূপ নিয়েছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির আবহাওয়া ব্যুরো।

Tags: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া দাবানলদাবানল
Previous Post

নতুন বাজার, পণ্যের বহুমুখীকরণে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

সাংবাদিক সালেহ উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে জেদ্দার প্রবাসীরা

Next Post
প্রবাসীরা সাংবাদিক সালেহ উদ্দিনকে সংবর্ধনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক সালেহ উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে জেদ্দার প্রবাসীরা

মানিকগঞ্জের সাটুরিয়ায় শোকাহত পরিবার ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

মানিকগঞ্জের সাটুরিয়ায় মা-ছেলেকে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT