চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডই ফেভারিট: ম্যাককালাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:32 অপরাহ্ন 24, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন, প্রথমবারের জন্য বিশ্বকাপ জেতার সবরকম ক্ষমতা রয়েছে নিউজিল্যান্ডের। গত শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পেয়েছে কিউইরা। এখনো পর্যন্ত আসরে অপরাজিত কেন উইলিয়ামসনরা।

‘আন্ডারডগ’ হিসেবে কিউইদের ধরা হলেও ২০১৫ বিশ্বকাপে ঘরের মাঠের আসরে ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। সেই প্রথম ও একমাত্র ফাইনালে ওঠা তাদের। তখন অধিনায়ক ছিলেন ম্যাককালামই। ছয়বার সেমিফাইনাল খেলার পর কিউইরা সপ্তমবারের চেষ্টায় ফাইনালে উঠে তাসমান পাড়ের প্রতিবেশী অস্ট্রেলিয়ার কাছে হারে। এবারও উইলিয়ামসনের দল সেমিফাইনালে প্রায় পৌঁছেই গেছে। পয়েন্ট টেবিলে এ মুহূর্তে সবার উপরে তারা।

‘অনেকে আন্ডারডগ বলে বটে, কিন্তু তারা নিউজিল্যান্ডের খেলা দেখে না। অন্য দলের মতো তাদের খেলা সেভাবে সম্প্রচারিত হয় না বলে তাদের সম্পর্কে সব তথ্য জানতে পারে না এবং ভাবনা-চিন্তার বাইরে চলে যায়।’ নিজ দেশের সম্ভাবনা বোঝাতে এভাবেই বলেছেন ম্যাককালাম।

বিশ্বকাপে ম্যাচ জেতার সামর্থ্যের ব্যাপারে অস্ট্রেলিয়ার পরেই নিউজিল্যান্ড, এমন দাবি ম্যাককালামের।

ম্যাককালাম ২০১৬ সালে অবসর নেয়ার পরে তার জায়গায় দলের দায়িত্ব তুলে দেয়া হয় কেন উইলিয়ামসনের হাতে। এবারের বিশ্বকাপে তিনি দারুণ ফর্মে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৮ রানের ইনিংস খেলেছেন। যেটি টানা দ্বিতীয় ইনিংসে তার শতরান। কেনের সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করে ম্যাককালাম বলেছেন, অনবদ্য খেলোয়াড় থেকে অসামান্য নেতায় পরিণত হয়েছেন উইলিয়ামসন।

জো রুট, বিরাট কোহলি ও স্টিভেন স্মিথের সঙ্গে একই সারিতে উইলিয়ামসনকে রাখছেন বলেও জানান ম্যাককালাম।

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডকে প্রথম চারে দেখছেন কিউইদের সাবকে অধিনায়ক। বৃষ্টির জন্য অনেক ম্যাচ ভেস্তে গেছে। আর যেন বিশ্বকাপের ম্যাচ বন্ধ না হয় সেই প্রার্থনাও করছেন।

আপাতত নিউজিল্যান্ডের বিশ্বজয় দেখতে মুখিয়ে রয়েছেন ম্যাককালাম। যে কাজ তিনি একটুর জন্য পারেননি, তা উইলিয়ামসন করে দেখাবেন, আপাতত সেই স্বপ্নেই মশগুল।

Tags: বিশ্বকাপ-২০১৯ম্যাককালাম
Previous Post

সাইফউদ্দিন-মোসাদ্দেককে ফিরিয়ে আগে ব্যাটিং

Next Post

ডিআইজি মিজান ও তার স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Next Post
ডিআইজি মিজান-মামলা-দুদক

ডিআইজি মিজান ও তার স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ক্যাচ মিসে শীর্ষে পাকিস্তান, সাতে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT