চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে ‘সবচেয়ে জঘন্য’ ফোনালাপে ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:14 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2017
in আন্তর্জাতিক
A A

ওবামা প্রশাসনের সময়কার শরণার্থী পুনর্বাসন চুক্তির বিষয়ে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী ম্যালকোম টার্নবুলের সাথে ‘সবচেয়ে জঘন্য ফোনালপ’টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও ৪ জন সরকার প্রধানের সাথে ফোনে কথাবার্তার তুলনায় ‘এবারেরটিই সবচেয়ে খারাপ’ ছিলো বলে মন্তব্য ট্রাম্পের। ১ ঘন্টা ব্যাপি এই কথোপকোথন চলার কথা থাকলেও মাত্র ২৫ মিনিট তা স্থায়ী হয়। বিরক্ত ট্রাম্পই ফোন রেখে দেন। তবে এমন ঘটনার বিষয় অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী।

সোমবার ট্রাম্পের সাথে কথা বলার বিষয়টি নিশ্চিত করেন টার্নবুল এবং চুক্তিটি সমুন্নত রাখার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখপাত্র সিন স্পাইসারও ট্রাম্প চুক্তি সমুন্নত রাখতে ইচ্ছুক বলে জানায়।

তবে ওয়াশিংটন পোস্টে এমন প্রতিবেদন প্রকাশের পরপরই ট্রাম্পের বুধবারের টুইটে এই বিষয়ে ঘোর সন্দেহের সৃষ্টি হয়। যেখানে ট্রাম্প বলেন ‘এই নির্বোধ চুক্তির ব্যাপারে জানবেন’।

শরণার্থী ও ৭ টি মুসলিম প্রধান দেশের অভিবাসীদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে শুক্রবার ট্রাম্প যে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তার প্রেক্ষিতেই টার্নবুল কথা বলেন। ওবামার সময়কার সেই চুক্তির ভবিষ্যত ব্যাপারেই স্পষ্ট হতে চান তিনি। সেই চুক্তিকে এখনও সম্মান করা হবে এমন নিশ্চয়তা চান টার্নবুল। জবাবে ট্রাম্প বলেন, শরণার্থীদের গ্রহণ যুক্তরাষ্ট্রে পরবর্তী ‘বোস্টন বোমা হামলাকারীদের’ জায়গা দেওয়ার মতো হবে।

যুক্তরাষ্ট্রের উর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ যে চারজন বিশ্ব নেতাদের সাথে ট্রাম্প কথা বলেছেন তার মধ্যে ‘এখন পর্যন্ত সবচেয়ে খারাপ’ কথোপকোথনটি শনিবার হয়েছে ট্রাম্পের। এক ঘন্টা ফোনালাপের কথা থাকলেও ২৫ মিনিট পরেই ফোন রেখে দেন ট্রাম্প।

টানর্বুল পরে এই কথোপকোথনের বিস্তারিত বর্ণনা নিয়ে হতাশা প্রকাশ করেন এবং তা খুবই ‘আন্তরিক ও খোলাখুলি’ বলে উল্লেখ করেন। সিডনি রেডিও স্টেশনকে তিনি বলেন, ট্রাম্পের ফোন রেখে দেওয়ার বিষয়টি সঠিক নয়।

এই কথোপকোথনের অফিসিয়াল সংস্করণটি ক্ষুদ্র, যেখানে উভয় নেতাই ইউএস-অস্ট্রেলিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও শক্তিশালী ও গভীর করার ব্যাপারে গুরুত্ব দেন।

ওবামা প্রশাসনের সময়কার এই চুক্তিতে অস্ট্রেলিয়ান আশ্রয়প্রার্থী ১২৫০ জনকে যুক্তরাষ্ট্র পুনর্বাসন করতে পারে বলে উল্লেখ ছিলো।

শরণার্থীদের জায়গা না দেওয়ার একটি বিতর্কিত সিদ্ধান্তে অস্ট্রেলিয়া আশ্রয়প্রার্থীদের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বিপরাষ্ট্র নাউরু ও পাপুয়া নিউ গিনিতে আটকে রাখে। এই শরণার্থীদের অধিকাংশই ইরান, আফগানিস্তান ও ইরাক হতে আগত। বাংলাদেশ, পাকিস্তান ও মায়ানমারেরও কেউ কেউ আছেন।

Tags: ডোনাল্ড ট্রাম্প
Previous Post

স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ

Next Post

উচ্চ আদালতের হস্তক্ষেপে সন্তান হিসেবে স্বীকৃতি পেলো ৭ বছরের মারিয়া

Next Post

উচ্চ আদালতের হস্তক্ষেপে সন্তান হিসেবে স্বীকৃতি পেলো ৭ বছরের মারিয়া

দিনে দিনে বাড়ছে বায়ু দূষণের পরিমাণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT