চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াকে টপকে র‍্যাঙ্কিংয়ের ৬’এ বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

একটার পর একটা টি-টুয়েন্টি জয়। একটার পর একটা সাফল্য। আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুখবরের পর সুখবর পাচ্ছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে হারিয়ে একেবারে তিন লাফে টেবিলের ১০ থেকে ৭-এ উঠে যাওয়া টিম টাইগার্স, দ্বিতীয় ম্যাচে জয়ের পর অস্ট্রেলিয়াকে টপকে পৌঁছে গেছে র‍্যাঙ্কিংয়ে ৬ নম্বরে।

নিউজিল্যান্ডকে সিরিজের প্রথম ম্যাচে তাদের ইতিহাসের সর্বনিম্ন টি-টুয়েন্টি সংগ্রহ ৬০ রানে গুঁড়িয়ে দেয়ার পর র‍্যাঙ্কিংয়ে বড় লাফটি দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ ট্রফি ঘরে রাখার হাতছানি লাল-সবুজদের সামনে। তার আগে আইসিসি টেবিলের ৭ থেকে দুদিনের মধ্যে ৬-এ উঠে গেল টাইগাররা।

রোববার পাঁচ টি-টুয়েন্টির সিরিজে তৃতীয় ম্যাচে নামবে স্বাগতিকরা। বুধবার প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় তোলে মাহমুদউল্লাহ রিয়াদের দল। শুক্রবার ৪ রানে আসে টানা দ্বিতীয় জয়। আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে মিলল তাই আরও উন্নতির খবর।

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। কিউই সিরিজের ঠিক আগের ওই সাফল্য লাল-সবুজদের ছোট ফরম্যাটের ক্রিকেটে তুলে এনেছিল র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে।

অজিদের সিরিজে হারানোর পর বাংলাদেশের র‍্যাঙ্কিং পয়েন্ট ছিল ২৩৪। কিউইদের প্রথম ম্যাচে হারানোয় সেটি পৌঁছে যায় ২৩৮ পয়েন্টে, দ্বিতীয় ম্যাচের পর হয়ে যায় ২৪১। ২৪০ রেটিং পয়েন্ট নিয়ে টাইগারদের উপরে ছিল অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট একই আছে, শুধু অবস্থান এখন ৭ নম্বরে।

পাঁচে থাকা সাউথ আফ্রিকার রেটিং পয়েন্ট ২৪৬। আর চারে নিউজিল্যান্ড ২৫৭ পয়েন্টে। এই ফরম্যাটের শীর্ষ দল ইংল্যান্ড, যাদের পাশে ২৭৮ পয়েন্ট।

বাংলাদেশ যদি সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে জিততে পারে, তাতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হবে, সঙ্গে র‍্যাঙ্কিংয়েও মিলবে আরও পয়েন্ট। অজিদের উপরের অবস্থানটি হবে আরও সুসংহত।

অজিদের তাসমান সাগরপাড়ের প্রতিবেশী কিউইদের হোয়াইটওয়াশ করতে পারলে টাইগাররা উঠে যাবে র‍্যাঙ্কিংয়ের পাঁচে, রেটিং পয়েন্ট হবে ২৪৬। প্রথমবারের মতো আইসিসির কোনো টেবিলে টাইগার দলের পাঁচে পৌঁছে যাওয়া হবে সেটি।

যদি ৪-১ ব্যবধানে সিরিজ জিতে যায় বাংলাদেশ, তখন ছয়ে থাকবে, সাউথ আফ্রিকার চেয়ে ১ রেটিং পয়েন্টে পিছিয়ে থাকবে টাইগাররা, রেটিং হবে ২৪৫। আর যদি ৩-২এ সিরিজ জিততে পারেন মাহমুদউল্লাহরা, তাতেও ১ রেটিং পয়েন্টে এগিয়ে অস্ট্রেলিয়ার উপরে ছয়েই থাকবে বাংলাদেশ।

Tags: মাহমুদউল্লাহমুশফিকলিটনলিড স্পোর্টসল্যাথাম
Previous Post

ফ্রান্সে ৯ দিনের আইইউসিএন ওয়ার্ল্ড কংগ্রেস

Next Post

১২ সেপ্টেম্বর থেকে সপ্তাহে একদিন ক্লাস করার সিদ্ধান্ত

Next Post
জনপ্রিয় রাজনীতিবিদরা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১২ সেপ্টেম্বর থেকে সপ্তাহে একদিন ক্লাস করার সিদ্ধান্ত

প্রধান বক্তা প্যাডে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালিকে স্বাধীনতা এনে দেয়াই কি জাতির পিতার ‘অপরাধ’ ছিল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT