চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া আমাদের হালকাভাবে নেয়নি: জ্যোতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 20, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেটাররা ট্রফি উল্লাসে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির দলে সময়ের সব সেরা ক্রিকেটারের সমাহার। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজকে বেশ গুরুত্ব সহকারে নিয়েছে অজিদের নারী দলটি। যেহেতু টাইগ্রেস ডেরায় এবার টি-টুয়েন্টি বিশ্বকাপ, তার প্রস্তুতির মোক্ষম সুযোগও এসেছে। বাংলাদেশের সামনেও সুযোগ ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলে অভিজ্ঞতা অর্জনের।

বৃহস্পতিবার মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। একই ভেন্যুতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজও রয়েছে। তার আগেরদিন দুদলের অধিনায়ক এলেন সংবাদ সম্মেলনে। শের-ই-বাংলা স্টেডিয়ামে সাড়া হল ট্রফি উন্মোচন আনুষ্ঠানিকতাও।

অজি অধিনায়ক হিলি বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছেন। স্পিনিং কন্ডিশনে পরীক্ষা দিতে প্রস্তুত তার দল। অস্ট্রেলিয়ার ৫ ক্রিকেটার ভারতে উইমেন্স আইপিএল খেলে আসায় উপমহাদেশের কন্ডিশনে একটু বেশিই মানিয়ে নিতে পারবেন বলে আশা তার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে খেলেছে মোটে একটি। ২০২২ বিশ্বকাপে। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ৫ উইকেটে হেরেছিল নিগার সুলতানা
জ্যোতির দল।

বাংলাদেশের ক্রিকেটাররা আন্তর্জাতিক ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ঘরের মাঠে সিরিজ হওয়ায় বড় আশা করছে বাংলাদেশ। মিরপুরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি সিরিজে ধারাবাহিকভাবে ভালো খেলায় আত্মবিশ্বাসী টাইগ্রেস অধিনায়ক।

‘অস্ট্রেলিয়া অবশ্যই বেটার সাইড, তারা বিশ্বচ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে খেলা অনেক বড় একটা অভিজ্ঞতা পুরো দলের জন্য। গত ৬-৭ মাস ধরে আমরা যেভাবে খেলে আসতেছি, তাতে তারাও আমাদের হালকাভাবে নেয়নি, স্কোয়াড দেখেই সেটি বোঝা যায়। বিশ্বকাপও এখানে। সবকিছু মিলিয়ে যতগুলো সিরিজ খেলেছি ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, সবার থেকে তারা(অস্ট্রেলিয়া) বেটার সাইড।’

Tags: অ্যালিসা হিলিওয়ানডে সিরিজনিগার সুলতানা জ্যোতিবাংলাদেশ-অস্ট্রেলিয়ামিরপুরমেয়েদের ক্রিকেটলিড স্পোর্টস
Previous Post

দর্শকপ্রিয়তা পাওয়ার সব রসদ আছে ‘মেঘনা কন্যা’য়!

Next Post

ব্যারিস্টার কাজল ও ওসমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট

Next Post
ব্যারিস্টার কাজল ও ওসমানকে জামিনের জন্য হাইকোর্টে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যারিস্টার কাজল ও ওসমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট

অভিযুক্ত ব্যক্তি রিমান্ড শেষে কারাগারে প্রবেশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবন্তিকার মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে আম্মান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT