১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। বুধবার স্থানীয় সময় মধ্যরাত থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। এই প্রথম কোন দেশ এ ধরনের নিষেধাজ্ঞা জারি করলো। কোন প্রতিষ্ঠান এই নির্দেশ না মানলে ৫০ মিলিয়ন অস্ট্রেলিয় ডলার গুণতে হবে জরিমানা।








