চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কার মনোনয়নের খবরে নেটফ্লিক্স ট্রেন্ডিংয়ে ‘ইতি তোমারই ঢাকা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:32 অপরাহ্ন 01, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
নেটফ্লিক্স ট্রেন্ডিংয়ে 'ইতি তোমারই ঢাকা' সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ৯৩তম অ্যাকাডেমি পুরস্কার (অস্কার) মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত অ্যান্থলজি ফিল্ম ‘ইতি তোমারই ঢাকা’। এমন খবর প্রকাশ্যে আসার পর বাংলা ভাষাভাষি সিনেমাপ্রেমীদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ তৈরী হয়েছে। যে কারণে বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে বাংলাদেশের মধ্যে ট্রেন্ডিংয়ে শীর্ষ দশের মধ্যে!

এক প্রতিক্রিয়ায় ‘ইতি তোমারই ঢাকা’র এক্সিকিউটিভ প্রডিউসার আবু শাহেদ ইমন বলেন, ‘‘এটা বিশেষ কিছু না। ২০১৯ সালের বিজয় দিবস থেকেই ‘ইতি তোমারই ঢাকা’ নেটফ্লিক্সে দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। শুরু থেকেই আমরা বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছি। হয়তো ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে অস্কারে এবছর বাংলাদেশ থেকে ছবিটি মনোনীত হওয়ার খবরে দর্শকের মধ্যে আবারও এটি নিয়ে আগ্রহ তৈরী হয়েছে।’’

অস্কারে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে ছবি মনোনয়নে বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে ইমপ্রেস টেলিফিল্মের অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’ এবং খনা টকিজের ‘মেইড ইন বাংলাদেশ’ ছবি দুটি জমা পড়ে। গেল বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে আশির্বাদ চলচ্চিত্রের কার্যালয়ে ছবি দুটি দেখার পর ‘ইতি তোমারই ঢাকা’ ছবিকে চূড়ান্ত করে ৯৩তম অস্কার বাংলাদেশ কমিটি।

‘ইতি তোমারই ঢাকা’ ছবির ১১টি গল্প মূলত ঢাকা শহরে বাস করা ভিন্ন ভিন্ন মানুষদের প্রতিনিধিত্ব করেছে। শহরের বুকে তাদের প্রত্যেকের জীবনযুদ্ধে টিকে থাকার যে যন্ত্রণা, তা দেখানো হয়েছে। এই চলচ্চিত্রের বিভিন্ন কাহিনীচিত্র পরিচালনা করেছেন- গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হ‌ুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিন নূর ও তানভীর আহসান।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অর্ধ শতাধিক অভিনয়শিল্পী। তাদের মধ্যে রয়েছেন- ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, নুসরাত ইমরোজ তিশা, শ্যামল মাওলা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, ইয়াশ রোহান, রওনক হাসান, শেহতাজসহ আরও অনেকে।

নেটফ্লিক্সে এরআগেও ইমপ্রেস টেলিফিল্মের একাধিক ছবি নেটফ্লিক্সে স্থান করে নিয়েছে। ‘ইতি তোমারই ঢাকা’ ছাড়াও বাংলাদেশ থেকে আছে আরো একটি ছবি, নাম ‘কমলা রকেট’। নূর ইমরান মিঠু পরিচালিত এই ছবিটিও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত।

Tags: অর্চিতা স্পর্শিয়াঅ্যালেন শুভ্রইতি তোমারই ঢাকাইন্তেখাব দিনারইমপ্রেসইয়াশ রোহানইরেশ যাকেরনুসরাত ইমরোজ তিশানেটফ্লিক্সফজলুর রহমান বাবুমনোজ প্রামাণিকমোস্তফা মনোয়াররওনক হাসানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশেহতাজশ্যামল মাওলা
Previous Post

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮২.০২

Next Post

যত খুশি সঞ্চয়পত্র কিনতে পারবে যারা

Next Post
প্রতিবন্ধী শিশুদের জন্য সেবা ও সহায়তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

যত খুশি সঞ্চয়পত্র কিনতে পারবে যারা

সেনাবাহিনী ও সাইক্লিস্টরা টেকনাফের পথে ১০১০ কি.মি পাড়ি দিয়ে যাত্রা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

১০১০ কি.মি পাড়ি দিয়ে টেকনাফে সেনাবাহিনীর ১০০ সাইক্লিস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT