চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অসুখী’ সালাহর মূল্য ‘ক্যাশ’ করতে চায় লিভারপুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 21, ডিসেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের সালাহ ফুটবল খেলছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলে অসুখী হয়ে পড়েছেন মোহামেদ সালাহ। এমন কানাকানি ইউরোপের গণমাধ্যমে। সেটাকে আরও উস্কে দিলেন মিশরীয় ফরোয়ার্ডের একসময়কার জাতীয় দল সতীর্থ মোহামেদ আবোউরিকা। বলেছেন, অ্যানফিল্ডে হতাশ বোধ করতে থাকা সালাহ ভবিষ্যৎ গন্তব্য নিয়ে ভাবছেন।

২৮ বছর বয়সী সালাহর মন ক্ষুব্ধ হয়ে ওঠে চ্যাম্পিয়ন্স লিগে মিডজিল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্ব না পাওয়ায়। অভিজ্ঞতায় অনেক এগিয়ে থাকা ফরোয়ার্ডকে টপকে ২২ বছর বয়সী ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের বাহুতে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেন কোচ ইয়ূর্গেন ক্লপ।

এরপর সালাহকে শনিবারের ক্রিস্টাল প্যালেস ম্যাচেও বাইরে রাখেন ক্লপ। অলরেড কোচ অবশ্য বলেছেন, খানিকটা বিশ্রাম দিতেই তিনি সালাহকে বেঞ্চে রেখেছেন। ওই ম্যাচে ৭-১ গোলের উড়ন্ত জয় আনে লিভারপুল।

‘আমি সালাহর সাথে কথা বলেছি, লিভারপুলে সে হতাশ। কিন্তু এটা তার পারফরম্যান্সে কোনভাবেই প্রভাব ফেলবে না।’ বেইন স্পোর্টসকে আবোউরিকা বলেছেন এমনই।

সঙ্গে মিশর দলের সাবেক সতীর্থকে নিয়ে যোগ করেছেন- আরও কিছু কারণ আছে, যার জন্য সালাহ অ্যানফিল্ডে সুখী নন। সেসব কথা তিনি জনসম্মুখে বলতে চান না। মিডিজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক না করা তার একটি কারণ মাত্র।

অধিনায়ক না করা নিয়ে সালাহও প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছেন। ওই সাক্ষাৎকারে অলরেড স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মন খুলে প্রশংসা করেছেন দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার।

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো ক্লাবে লিভারপুলের মতো পারফরম্যান্স দিতে পারলে সালাহ ব্যালন ডি’অর জিততে পারেন বলে মনে করেন আবোউরিকা। তার মতে, সালাহকে বিক্রি করার বিষয়টি লিভারপুলও ভাবছে, এবং সেটা কেবল আর্থিক কারণে।

যদি বার্সা বা রিয়াল থেকে সালাহর জন্য প্রস্তাব আসে, তবে বড় অঙ্কের দেখাই পাবে লিভারপুল। আবোউরিকা সেটা মনে করিয়ে দিয়ে বলেছেন, স্পেনে যাওয়ার জন্য সাবেক সতীর্থের উপর কোনো প্রভাব খাটাচ্ছেন না তিনি।

Tags: বার্সামিশররিয়াললিড স্পোর্টসলিভারপুলসালাহ
Previous Post

করোনাভাইরাস: দেশে নতুন শনাক্ত ১৪৭০, মৃত ৩২

Next Post

জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশে করোনা ভ্যাকসিন প্রয়োগ, আসছে আরও ৬ কোটি ডোজ

Next Post
বাংলাদেশে করোনা ভ্যাকসিন নিয়ে সরকারি বৈঠক, স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশে করোনা ভ্যাকসিন প্রয়োগ, আসছে আরও ৬ কোটি ডোজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবিতে হল বন্ধ রেখে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা শুরু ২ জানুয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT