চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অসহায়কে সাহায্য করেন সালমান, কিন্তু কখনো জানতে দেন না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:29 অপরাহ্ন 04, জুলাই 2020
in বিনোদন
A A
সালমানের সঙ্গে একজন বৃদ্ধ মহিলার ছবি, হাসিমুখে একসঙ্গে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই স্বজনপ্রীতিকে কেন্দ্র করে বেশ কয়েকদিন যাবত রোষের মুখে পড়েছেন বলিউড ভাইজান সালমান খান। ফলে বিষয়টিকে কেন্দ্র করে সালমানের ভালো গুণ গুলোকে ভুলতে শুরু করেছেন অনেকেই। তবে এবার তার বিষয়ে মুখ খুললেন সদ্য প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খানের মেয়ে সুকন্যা খান।

সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, আমার ছেলের ওপেন হার্ট সার্জারির সময় একমাত্র সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সালমান খান। ওপেন হার্ট সার্জারির জন্য ছেলেকে আমার কেরালা নিয়ে যেতে হয়েছিল, সেই সময় সালমানই সব দায়িত্ব নিয়েছিলেন। আমাদের গোটা পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। যখন আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল, উনিই সঙ্গে ছিলেন। আমার মা সালমানের এই গুণটার জন্যই সালমানকে মন থেকে সম্মান করতেন।

এদিকে সুশান্তের প্রসঙ্গকে উল্লেখ করে তিনি আরো জানান, ‘আমি জানি না কেন মানুষ নেগেটিভ বিষয় গুলোকেই মনে রাখতে চায় এবং সালমানের সম্পর্কে খারাপ কথা বলেন। উনি তো বরাবরই সবার পাশে দাঁড়ান, অনেকভাবে মানুষজনকে সাহায্য করেন কিন্তু জানতে দেন না।

হাসপাতালে যাওয়ার আগেও পরিবার ছাড়া একমাত্র সালমান খানের জন্যই নামাজ শেষে প্রার্থনা করতেন সরোজ খান, এমনটাও জানিয়েছেন তার মেয়ে। বলিউডে যখন সরোজ খানের হাতে কাজ ছিল না, তখনও সরোজ খানের রক্ষাকর্তা হিসাবে এগিয়ে এসেছিলেন সালমান খান।

প্রসঙ্গত, এর আগে ‘আন্দাজ আপনা আপনা’ ছবির সেটে সালমান খানের সঙ্গে সরোজ খানের কিছু মত পার্থক্য দেখা গিয়েছিল। যদিও সেই সব পার্থক্যের কথা সময়ের সঙ্গে সঙ্গে মনে রাখেননি দুজনের কেউই। তাই সরোজ খানের মৃত্যুর পর সালমান খানের বিরুদ্ধে উঠা অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছেন মাস্টারজির পরিবার।

Tags: সরোজ খানসালমান খানসুশান্ত সিং রাজপুত
Previous Post

করোনাভাইরাস: নারীর চেয়ে প্রায় চার গুণ বেশি মৃত্যু পুরুষের

Next Post

অনলাইনে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Next Post
অনলাইনে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা মেডিক্যালের করোনা ইউনিটে একদিনে ৭ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT