চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসময়ে জ্বলে উঠল চিটাগং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 অপরাহ্ন 05, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A

ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে বিপিএলে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে চিটাগং ভাইকিংস। রাজশাহী কিংসকে তারা হারিয়েছে ৪৫ রানের ব্যবধানে। জয় পেলেও পয়েন্ট টেবিলে সবচেয়ে শেষে থাকার লজ্জা নিয়েই বিপিএলের পঞ্চম আসর শেষ করতে হচ্ছে দলটিকে।

১৯৪ রানের বড় পুঁজি নিয়েও রাজশাহীর ব্যাটসম্যানদের সঙ্গে শুরুর ১০ ওভার সমানতালে লড়তে হয়েছে চিটাগংয়ের বোলারদের। তাদের জয়ের আশায় ঝাকুনি দেন সামিট প্যাটেল। তিনে নেমে ২৬ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ জমিয়ে তোলার  ইঙ্গিত দেন এই ইংলিশ ব্যাটসম্যান। ৬টি চার ও ৫ ছক্কার ইনিংসটি থামতেই অবশ্য ম্যাচ থেকে ছিটকে পড়ে রাজশাহী।

জেমস ফ্র্যাঙ্কলিন ১৭, জাকির হাসান ১৯ ও অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটে আসে ১৫ রান। মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ছোট ছোট অবদান কেবল জয়ের ব্যবধানই কমিয়েছে। ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানে থামে তাদের ইনিংস।

দারুণ বোলিং করেন সিকান্দার রাজা। ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন চার উইকেট। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান এই অফস্পিনার। তবে সফল হতে দেননি রাজশাহীর টেলএন্ডার ব্যাটসম্যান কাজী অনিক। বল ব্লক করে ও ছেড়ে দিয়ে শেষ ওভারে উইকেট দেননি মোস্তাফিজুর রহমান।

বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, লুইস রিচ ও এমরিত।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা পায় চিটাগং। সৌম্য সরকারকে সরিয়ে লুক রনকির সঙ্গে ওপেনিংয়ে নামেন রিচ। দুই বিদেশির জুটি থেকে আসে ৬৯ রান। ৩০ বলে ৪২ রান করে অধিনায়ক রনকি সাজঘরে ফিরলে ভাঙে ওপেনিং জুটি। তিনে নেমে সৌম্য ১৬ বলে খেলে করেন ১৭ রান।

রিচ খেলে যান তার ছন্দে। সিকান্দার রাজা শেষ দিকে তোলেন ঝড়। ২০ বলে ৪২ রানে অপরাজিত থাকেন রাজা। ম্যাচ জয়ের নায়ক রিচ ৫৬ বলে ৮০ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন। ২০ ওভার খেলে মাত্র দুটি উইকেট হারায় চিটাগং।

Tags: বিপিএল-২০১৭
Previous Post

‘রোহিঙ্গাদের উপর গণহত্যা অস্বীকারের সুযোগ নেই’

Next Post

যুক্তরাষ্ট্রে ট্রেনের মডেল নিলামে

Next Post

যুক্তরাষ্ট্রে ট্রেনের মডেল নিলামে

জেরুজালেমের স্বীকৃতি: নিজ দেশেই বাধার মুখে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT