চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশ্বিনের বলে সুইপ করতে গিয়ে ধরা পড়লেন ‍মুমিনুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 পূর্বাহ্ন 01, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ড্রাইভ শট খেলছেন, মাঠে ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনের প্রথম বলটাতেই সুইপ করতে গিয়ে ব্যাটের নাগাল পাননি মুমিনুল হক। পরে লেগ স্টাম্পের বাইরের বলে আবারও করলেন একই কাজ। ব্যাট ছুঁয়ে বল জমা পড়ল লেগ স্লিপ ফিল্ডার লোকেশ রাহুলের হাতে। প্রথম ইনিংসের অপরাজিত সেঞ্চুরিয়ান ফিরলেন ২ রান করে। কানপুর টেস্টের পঞ্চম দিনের শুরুতেই উইকেট হারানোয় বিপদ বাড়ল বাংলাদেশের।

৫২ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করা বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৬ রান। অশ্বিনের একার শিকার তিনটি।

ম্যাচের প্রথম দিন ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান তোলার পর খেলা বন্ধ হয়েছিল। বৈরি আবহাওয়া ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে খেলা শুরুর অপেক্ষা কেবল বাড়তে থাকে। প্রায় আড়াই দিন পর ম্যাচের চতুর্থ দিনে খেলার উপযোগী হয় মাঠ।

মুমিনুলের অপরাজিত সেঞ্চুরির (১০৭*) পরও বাংলাদেশকে ২৩৩ রানে থামিয়ে দেয় টিম ইন্ডিয়া। পরে স্বাগতিকরা শুরু করে টি-টুয়েন্টি স্টাইলে ব্যাটিং।

১০ ওভারে চলে আসে ৯৯ রান। ৩৪.৪ ওভার ব্যাটিং করে ২৮৫ রানে নবম উইকেট হারানোর পর ইনিংস ঘোষণা করেন রোহিত শর্মা।
৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। ২৬ রানে ২ উইকেট হারিয়ে শেষ করে চতুর্থ দিন। ইনিংসের অষ্টম ওভারে রবীচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হন জাকির হাসান (১০)।

নাইটওয়াচম্যান হিসেবে হাসান মাহমুদ নেমে ফেরেন ৪ রান করে। বোল্ড হন অশ্বিনের বলেই।

৪০ বলে ৭ রানে সাদমান ইসলাম ও ২ বল মোকাবেলা করে শূণ্য রানে অপরাজিত মুমিনুল দিন শেষ করেন।

Tags: কানপুর টেস্টবাংলাদেশ-ভারতলিড স্পোর্টস
Previous Post

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেন’এ নিহত ১০০

Next Post

আওয়ামী লীগ সমর্থক আখ্যা দিয়ে ইউপি সদস্যকে হাতুড়ি পেটা

Next Post
হাতুড়ি পেটানো ইউপি সদস্যের ছবি ও তার পিঠে আঘাতের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সমর্থক আখ্যা দিয়ে ইউপি সদস্যকে হাতুড়ি পেটা

তেহরানে রুশ প্রধানমন্ত্রী ও ইরানি কর্মকর্তাদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

তেহরান সফরে রুশ প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT