চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অল্পের জন্য বেঁচে গেলেন ইমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:38 অপরাহ্ন 13, আগস্ট 2017
in বিনোদন
A A
এভাবেই রক্ষা করা হয় ইমনকে

এভাবেই রক্ষা করা হয় ইমনকে

‘অল্পের জন্য বেঁচে গেছি। ঝর্ণার পানির স্রোতে ভেসে যাচ্ছিলাম। অন্যরা দড়ি দিয়ে টেনে তোলে আমাকে। এখনো ওই দৃশ্য মনে হলে গা শিউরে উঠছে।’ বললেন ইমন। তিনি এখন আছেন বান্দরবানে। সেখানে আজ ১৩ আগস্ট রোববার সকালে শুটিং করতে গিয়ে শৈলপ্রপাতে ঝর্ণার পানির স্রোতে অনেক দূরে ভেসে যান।

মাহমুদ দিদার তার ‘না জাগতিক না পুরাণ’ টেলিমুভির শুটিং করছেন বান্দরবানে শৈলপ্রপাতে। সেখান থেকে আজ দুপুরে চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেন ইমন। তিনি বলেন, ‘এই টেলিমুভির শেষ দৃশ্য, আমাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে আমি পানিতে ভেসে যাই। অন্য কোনো ভাবে শটটি নেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল। কিন্তু আমি নিজেই এই শট দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করি। বুঝতে পারিনি শটটি এতটা ঝুঁকিপূর্ণ হবে। শট দিতে গিয়ে আমি ঝর্ণার পানির স্রোতে দ্রুত ভেসে যাচ্ছিলাম। কাছে দড়ি ছিল, কিন্তু তা ধরতে পারিনি। ঘটনা আঁচ করতে পেরে দুজন লোক পানিতে ঝাঁপ দেয়। শেষ পর্যন্ত তারাই আমাকে রক্ষা করে।’

আর মাহমুদ দিদার বলেন, ‘ওই জায়গাটা খুবই বিপদজনক। গত কয়েক দিন টানা বৃষ্টি হওয়ায় পানির চাপ ছিল বেশি। শুনেছি ওখানে নাকি এর আগে কয়েকজন মারা গেছেন। ইমন অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন।’

ইমন জানান, স্রোতের পানিতে ভেসে যাওয়ার সময় পাথরের ধাক্কা লেগে তিনি পায়ে ব্যথা পেয়েছেন। শরীরের কয়েক জায়গার মাংস থেতলে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

‘না জাগতিক না পুরাণ’ টেলিমুভির পুরো টিম নিয়ে আগামী মঙ্গলবার ঢাকায় ফিরবেন মাহমুদ দিদার। এবার ঈদে এই টেলিমুভিটি দেখানো হবে চ্যানেল আইয়ে।

েএই ছবিটি তোলার সময় ইমন ভাবতেই পারেননি কী বিপদ অপেক্ষা করছে তার জন্য!
এই ছবিটি তোলার সময় ইমন ভাবতেই পারেননি, কী বিপদ অপেক্ষা করছে তার জন্য!
Tags: ইমন
Previous Post

অভিষেকেই ‘কালচারাল শকের’ সামনে নেইমার

Next Post

৩৮তম বিসিএসে প্রতি পদের বিপরীতে ১৭১ জন

Next Post

৩৮তম বিসিএসে প্রতি পদের বিপরীতে ১৭১ জন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পান্ডিয়া ঝড়ের পর ফলোঅনের ফাঁদে শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT