চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অলিখিত ফাইনালে’ চিন্তার নাম ফিনিশিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:17 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

লেবাননের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পরও টিম বাসে হোটেলে ফিরে যাননি ভিয়েতনাম অনূর্ধ্ব-১৬ নারী দলের কোচ। মাঠে থেকে দেখেছেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ৭-০ গোলের বড় জয়। রোববার যে দলের বিপক্ষে মাঠে নামবে তার শিষ্যরা, সেই দল যখন আগের ম্যাচে বড় জয় পায় খানিকটা দুশ্চিন্তা থাকাই স্বাভাবিক!

তবে ভিয়েতনামের কোচের চোখ দেখে কিন্তু বেশ খুশিই মনে হল। বাংলাদেশের দুর্বলতা খুঁজতে গিয়ে কিছু একটা যে তার চোখে পড়েছে সেটা বেশ বোঝা গেল। সেটা লাল-সবুজদের সঠিক ফিনিশিংয়ের অভাব হলেও অবাক হওয়ার কিছু থাকবে না!

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এফ’ থেকে সেরা হওয়ার লড়াইয়ে রোববার ভিয়েতনামের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৩.৩০ মিনিটে।

গ্রুপ সেরা হওয়াই যখন লক্ষ্য, তখন পয়েন্ট ও গোল ব্যবধানে সমান অবস্থানে থেকেই একে অপরের বিপক্ষে লড়বে বাংলাদেশ ও ভিয়েতনাম। প্রথম তিন ম্যাচ জিতে সমান ৯ পয়েন্ট দুদলের। গোল ব্যবধানও তাই। তিন প্রতিপক্ষকে সমান ২৫টি করে গোলে উড়িয়ে দিয়েছে দুদলই। সেই তিন ম্যাচে আবার একবারও নিজেদের জালে বল জড়ায়নি।

গোল আর পয়েন্টই বলে দিচ্ছে, গ্রুপ সেরা হতে হলে শেষ ম্যাচে কঠিন এক প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে হবে মারিয়া-আঁখিদের। অতীতে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভিয়েতনাম মূল পর্বে না খেললেও এবার সে সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে দলটির সামনে। তাই ম্যাচে মরণপণ এক লড়াইয়ের অপেক্ষায় থাকতে পারে লাল-সবুজরা। কারণ মূলপর্বে যেতে হলে জয়টাই প্রধান দুদলের সামনে। পয়েন্ট-গোল সমান হওয়ায় ম্যাচ ড্র হলেই খেলা গড়াবে টাইব্রেকে।

হারলেও সম্ভাবনা থাকবে। বাছাইপর্বে খেলা ছয় গ্রুপের সেরা দুই রানার্সআপ সুযোগ পাবে মূলপর্বে। তবে সরাসরি সুযোগ থাকলে কে আবার বিকল্প পথ খুঁজতে চায়!

এই কঠিন লড়াইটাই আবার চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে লাল-সবুজদের সামনে। তুলনামূলক সহজ প্রতিপক্ষদের সামনে পেয়ে শামসুন্নাহার-তহুরা-মণিকারা যে পরিমাণ গোল করেছেন, গোলের সহজ সুযোগ হাতছাড়াও করেছেন তার চেয়ে দুই ডজন বেশি। গোল আসলেও বড় দলগুলোর বিপক্ষে সহজ সুযোগে ফিনিশিংয়ের অভাবটা বাংলাদেশকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এই কারণেই বিপদে পরতে পারে দল। কারণ বড় দলগুলোর বিপক্ষে সুযোগ আসবে তুলনামূলক কম, স্বল্প সুযোগে করতে হবে গোল ।

অতীতের চেয়ে বর্তমানের ফিনিশিংয়ে অনেক উন্নতি দেখছেন লাল-সবুজ কোচ গোলাম রব্বানী ছোটন। তবে এখানে প্রতিনিয়ত উন্নতির জায়গা আছে বলে মনে করেন তিনি, ‘এখানে প্রতিনিয়ত কাজ করার আছে। তবে ফিনিশিংয়ে কিন্তু আমাদের উন্নতি হচ্ছে। আরও অনেক গোল হতে পারতো। তবে আমরা কম সুযোগ এখন অনেক গোল করছি। এটা আমাদের জন্য ইতিবাচক দিক।’

কার্ডজনিত সমস্যা থাকায় আরব আমিরাতের বিপক্ষে নিয়মিত অধিনায়ক মারিয়া মান্ডাকে খেলাননি ছোটন। বিশ্রামে ছিলেন ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমা। ভিয়েতনামের বিপক্ষে সতেজ এ তিনজনকেই পাচ্ছেন স্বাগতিক কোচ। মারিয়ার অনুপস্থিতিতে মাঝমাঠে মনিকা চাকমার খেলায় দায়িত্বশীলতায় মুগ্ধ ছোটন। ভিয়েতনামের বিপক্ষে তাই জয়ের প্রত্যাশাই ঝরল তার কণ্ঠে।

Tags: বাংলাদেশ ফুটবল দললিড স্পোর্টস
Previous Post

বৃহত্তর জাতীয় ঐক্যের পথে একধাপ এগিয়েছি আমরা: মির্জা ফখরুল

Next Post

পোশাক শ্রমিকদের স্বাস্থ্যসেবায় টেলিনর হেলথের কর্মসূচি

Next Post

পোশাক শ্রমিকদের স্বাস্থ্যসেবায় টেলিনর হেলথের কর্মসূচি

চকরিয়ায় আওয়ামী লীগের লাখো মানুষের সমাবেশের প্রস্তুতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT