চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলরাউন্ডার ফরহাদে ১ রানের রোমাঞ্চকর জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 01, এপ্রিল 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাট হাতে ঝড় তোলা ফরহাদ রেজা বল হাতেও শেষের কাজটা সারলেন দারুণভাবে। ২৬ ওভারে নেমে আসা ম্যাচে লড়াই হল সমানে সমান। রোমাঞ্চকর সমাপ্তি টেনে শেখ জামালকে ১ রানে হারাল প্রাইম দোলেশ্বর।

সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামে ২৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয়ের পথেই হাঁটতে থাকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেষ ওভারে তাদের দরকার পড়ে ১১ রান, হাতে দুটি উইকেট। ফরহাদ রেজা দিলেন ৯, তুলে নিলেন ভয়ঙ্কর হয়ে ওঠা তানবীর হায়দারের উইকেট।

পরে শেষ বলে ৬ রানের প্রয়োজন পড়লে এ ডানহাতি পেসারকে উইকেটের পেছন দিয়ে বাউন্ডারি মারেন খালেদ আহমেদ। আগের রাতের বৃষ্টির কারণে ২৬ ওভারে নেমে আসা ম্যাচে দুই দলের ব্যাটসম্যানদের চার-ছক্কার প্রদর্শনীর পর ১ রান জয় পায় দোলেশ্বর।

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটি ছোঁয়ার পর বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজাই।

ওভারপ্রতি ৯.২০ হারে রান তোলার কঠিন সমীকরণ আরেকটু হলে মিলিয়েই ফেলেছিল শেখ জামালের ব্যাটসম্যানরা। ইমতিয়াজ হোসেন তান্নার ২২ বলে ৩৪, ভারতীয় রিক্রুট অনুতাপ মজুমদারের ৪২ বলে ৪৪, অধিনায়ক নুরুল হাসান সোহানের ২০ বলে ৩৭, জিয়াউর রহমানের ২১ বলে ৪৬ ও তানবীর হায়দারের ২৬ বলে ৩৬ রানের ইনিংসে কঠিন লড়াই জমিয়ে তোলে ধানমন্ডির ক্লাবটি।

টস হেরে ব্যাটিংয়ে নামা দোলেশ্বর বড় সংগ্রহের পথে হাঁটে ইমরান-উজ-জামান (৭৫) ও পাকিস্তানি রিক্রুট সাদ নাসিমের ফিফটিতে (৫১)। শেষদিকে নেমে ফরহাদ রেজা দলের পুঁজি বাড়িয়ে নেন ঝড়ের বেগে রান তুলে। ফিফটি পূর্ণ করেন মাত্র ১৮ বলে। যেটি রেকর্ড।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটির আগের রেকর্ড ছিল নাজমুল হোসেন মিলনের। এই ব্যাটসম্যান ২০০৭ সালে জাতীয় লিগের একদিনের ম্যাচের সংস্করণে ঢাকা বিভাগের হয়ে খুলনার বিপক্ষে ফিফটি ছুঁয়েছিলেন ১৯ বলে। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৬টি ছয়ের মার।

Tags: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯ফরহাদ রেজালিড স্পোর্টস
Previous Post

বহুতল ভবনের ত্রুটি খুঁজতে অভিযানে রাজউকের ২৪টি দল

Next Post

মিশন এক্সট্রিমে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন ঐশী

Next Post

মিশন এক্সট্রিমে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন ঐশী

সুবর্ণচরে গণধর্ষণের অভিযোগে আটক ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT