চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলরাউন্ডার নাসির ও মুমিনুল ম্যাজিকে মিলল জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 26, এপ্রিল 2017
in স্পোর্টস
A A
নাসির হোসেন (ফাইল ছবি)

নাসির হোসেন (ফাইল ছবি)

শুরুতে মুমিনুল-নাসিরের ব্যাটিং, পরে নাসিরের আঁটসাঁট বোলিং; মূলত এই দুই তারকার কাছেই হারল প্রাইম দোলেশ্বর। বুধবার তিনশ পেরোনো সংগ্রহ গড়ার পর ৩৫ রানের জয়ে মাঠ ছেড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে শুরুতে ব্যাট করে ৪৮.২ ওভারে গুটিয়ে যাওয়ার সময় ৩০৭ রানের সংগ্রহ গড়ে গাজী ক্রিকেটার্স। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭২ রানের বেশি এগোতে পারেনি প্রাইমরা।

সকালে ৯ রানের মাঝে এনামুল হক (৩) ও জহুরুল ইসলামের (২) বিদায়ের পর উইকেটে রাজত্ব করেন মুমিনুল-নাসির। প্রায় দুই বছরের বেশি সময় ধরে টাইগারদের ওয়ানডে দলে উপেক্ষিত বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। নাসির করেছেন ফিফটি।

দ্বিতীয় ওভারেই ক্রিজে এসে প্রথমে রানে থাকা নাসির হোসেনের সঙ্গে ১৫৩ রানের জুটিতে গড়েছেন মুমিনুল। ২৪.১ ওভার স্থায়ী জুটিতে নাসিরের অবদান ৭৬ বলে ৬৪ রান। যাতে নাসির ৭ চার ও ১টি ছয় মেরেছেন।

পরে পারভেজ রসুলের সঙ্গে ১২.৪ ওভারে ১০১ রানের জুটি গড়েছেন মুমিনুল। পারভেজের ব্যাটে এসেছে ৫৩ রান।

অন্যপ্রান্তে ১২০ বলে ১৫২ রানের ইনিংস খেলে ফিরেছেন মুমিনুল। ৪২তম ওভারের সময় ফরহাদ রেজার বলে আব্দুল মাজিদের ক্যাচে পরিণত হন তিনি। ইনিংসটি গড়েছেন ১৬টি চার ও ৬টি ছক্কায়। ফিফটি এসেছে ৫৪ বলে, মুমিনুল লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের তৃতীয় শতকে পা দেন ৮৯ বলে, পরে তৃতীয় অর্ধশতক তুলে নেন মাত্র ২৮ বলে।

১৫২ রানের ইনিংস খেলে ফিরছেন মুমিনুল

তার দৃষ্টিনন্দন ইনিংসটির সময় পাশের মাঠে খেলার অপেক্ষায় থাকা কলাবাগানের মেহরাব জুনিয়র, আশরাফুল, তুষার ইমরানরা হাজির; সঙ্গী রূপগঞ্জের নাঈম ইসলাম, মুশফিকুর রহিম, মোশাররফ, শরীফরা। মুমিনুল যতক্ষণ ব্যাট করলেন, সীমানার বাইরে থেকে হাততালি আর চিৎকারে উৎসাহ যুগিয়ে গেলেন এই তারকা ক্রিকেটাররা। মাঠ ভেজা থাকায় কলাবাগান-রূপগঞ্জের ম্যাচটি দেরিতে শুরু হওয়ায় এই দৃশ্যের অবতারণার সুযোগ হয়।

দোলেশ্বরের হয়ে ফরহাদ রেজা ৪১ রানে ৪টি, দেলোয়ার হোসেন ৩৯ রানে ৩টি করে উইকেট নিয়েছেন।

পরে জবাব দিতে নেমে উদ্বোধনীতে ইমতিয়াজ হোসেনের ৪২, শাহরিয়ার নাফিসের ৩৬, মিডল অর্ডারে সামিউল্লাহ সেনওয়ারির ৫৫, আর জাকের আলির ৫২ রানের পরও কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারেনি দোলেশ্বর।

শেষ দিকে এনামুল জুনিয়রের ৩০ ও আরাফাত সানির অপরাজিত ২৯ রানে কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে দোলেশ্বর।

গাজী ক্রিকেটার্সের হয়ে বল হাতেও সফল নাসির। দলটির অধিনায়ক ১০ ওভারে ৪০ রান খরচায় নিয়েছেন ৩টি উইকেট। শফিউল ইসলামের ২টি; আবু হায়দার, পারভেজ ও সোহরাওয়ার্দী শুভ নিয়েছেন ১টি করে উইকেট।

Tags: নাসিরমুমিনুল
Previous Post

২০ হাজার টাকায় অপহরণকৃত ১৮ মাসের শিশু বিক্রি!

Next Post

জিয়াউরের ঝড়ে ডুবল মাহমুদউল্লাহ-লিটনদের লড়াই

Next Post
ফাইল ছবি

জিয়াউরের ঝড়ে ডুবল মাহমুদউল্লাহ-লিটনদের লড়াই

সিলেটে বেশিরভাগ ফসল পানির নীচে, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ: জেলা প্রশাসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT