চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলআউটে যেন গডফাদাররা নটআউট না থাকে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:41 অপরাহ্ন 27, মে 2018
in সম্পাদকীয়
A A

প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে সারাদেশে মাদকবিরোধী যে অভিযান চলছে, তা কতদিন চলবে? এমন প্রশ্ন এখানে-ওখানে ঘুরছিল কয়েকদিন ধরেই। এর উত্তর মিলছিল না। শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এর জবাব দিয়েছেন।

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে তিনি জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে সরকার অলআউট যুদ্ধে নেমেছে। যতদিন মাদক থাকবে, ততদিন অভিযান চলবে।

শুধু তাই নয়, মাদকবিরোধী যুদ্ধে জয়ের ব্যাপারে দৃঢ়তা দেখিয়ে তিনি বলেছেন, এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে।

সরকারি তথ্যে আমরা এরইমধ্যে জেনেছি, ১৪ মে থেকে মাদকের বিরুদ্ধে শুরু হওয়া এই অভিযানে রোববার পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ এবং নিজেদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৮১ জন মাদক ব্যবসায়ীরা নিহত হয়েছে।

এই অভিযান শুরুর ঠিক পাঁচদিন আগে চ্যানেল আই অনলাইনে প্রকাশিত এক সম্পাদকীয়তে প্রভাবশালী মহলের ইন্ধনে কয়েক হাজার কোটি টাকার ইয়াবা ব্যবসার কথা উল্লেখ করা হয়েছিল। এই বাণিজ্যে শুধু যে রাজনীতিবিদরাই রয়েছে তা নয়, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার কর্মকর্তাসহ বলতে গেলে কমবেশি প্রায় সব পেশার লোকজনই জড়িত। তারা ভেবেছিল কেউ তাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না।

তবে অভিযান শুরুর পর বিভিন্ন এলাকার সেই সব দাপুটে লোকজনের আমরা পালিয়ে যাওয়ার খবর শুনেছি। তাদের কারো পরিণতি হয়েছে আরো ভয়াবহ। এই অবস্থায় জনগণের মধ্যে এক রকম আশার সঞ্চার হয়েছে। মাদকের শিকার অসংখ্য পরিবারের মুক্তি দেখছেন অনেকেই। সরকারকেও ধন্যবাদ জানাচ্ছেন তারা।

আমরাও মনে করি, মাদকের বিরুদ্ধে সত্যিকারের অভিযানে সরকার সাধুবাদ পেতেই পারে। এই ‘অলআউট যুদ্ধে’ প্রকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেই যেন শক্ত পদক্ষেপ নেওয়া হয় এটা আমরা চাই। তবে এর আড়ালে কোনো নিরীহ ব্যক্তি যেন ক্ষতিগ্রস্ত না হন, সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।

কয়েকটি গণমাধ্যম এরইমধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়া একাধিক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন তুলে সেখানে মাদক ব্যবসা নয়, ভিন্ন কিছু দেখেছে। এটা কারোরই কাম্য নয়। এ ব্যাপারে আরো সতর্কতা অবলম্বন জরুরি।

সবকিছুর পরেও আমরা মনে করি, দেশে যেভাবে মাদক ছড়িয়ে পড়েছে, তা থেকে মুক্তি পেতে এমন ‘অলআউট যুদ্ধই’ প্রয়োজন। এই যুদ্ধে মাদকের গডফাদাররা যেন নটআউট না থাকে সেটাই মানুষের চাওয়া।

Tags: মাদকমাদকবিরোধী অভিযান
Previous Post

অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শিল্পের বহুমুখীকরণ জরুরী: প্রধানমন্ত্রী

Next Post

দেশে সর্বোচ্চ ১০ হাজার ৬৯৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

Next Post

দেশে সর্বোচ্চ ১০ হাজার ৬৯৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

ওবায়দুল কাদের

অভিযানে যারা মারা যাচ্ছে তাদের কেউই নির্দোষ নয়: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT