চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অর্ধেক ফুসফুসের’ ব্রডকে মাঠেই নিতে হল ইনহেলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 14, আগস্ট 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে ইনহেলার ব্যবহাররত অস্ট্রেলিয়ার ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউদাম্পটনে দ্বিতীয় টেস্টের প্রথমদিনে ইংল্যান্ড পেস অ্যাটাকের সামনে করুণ দশা ছিল পাকিস্তানের। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, স্যাম কারেন এবং ক্রিস ওকসদের আক্রমণের মুখে ৫ উইকেট হারিয়ে ১২৬ রানে দিন শেষ করে আজহার আলির দল।

ইংলিশ পেসাররা এদিন দারুণ খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ৫০০ উইকেটের মাইলফলক ছোঁয়া ব্রড মাত্র ১ উইকেট নিয়ে ১৩ ওভার বল করে রান দিয়েছেন ৩১। বোলিংয়ের জন্য নয়, ব্রড এদিন শিরোনাম হয়েছেন ভিন্ন এক কারণে, মাঠের মধ্যে তাকে ইনহেলার নিতে দেখায় জেগেছে কৌতূহল!

মাঠে খেলোয়াড়দের ইনহেলার নেয়ার ঘটনা বা অ্যাজমা সমস্যা বেশ বিরল ঘটনাই। সাধারণ মানুষের তুলনায় পরিশ্রম বেশি হওয়ায় সাধারণত অ্যাজমা রোগীরা খুব বেশি দৌড়াদৌড়ি করতে পারেন না। সেখানে তীব্র শারীরিক আর মানসিক পরিশ্রমের খেলা ক্রিকেটে একজন হাঁপানি রোগীর পেস বোলার হয়ে ক্যারিয়ারের দীর্ঘ পথ চলাটা বেশ অবাক করার মতো।

অবশ্য ব্রডের যে শ্বাসকষ্ট জনিত সমস্যা আছে সেটা ২০১৫ সালেই সতীর্থদের, এমনকি সবাইকেই জানিয়েছেন তিনি। সেবছর ডেইলি মেইলে লেখা এক কলামে কেনো তার অ্যাজমা সেটাও পরিষ্কার করেছিলেন ৩৪ বছর বয়সী পেসার। বিষয়টি প্রকাশ্যে আনার আগে তার সতীর্থরা নাকি ঘুণাক্ষরেও জানতে পারেননি।

‘এক রাতে আমরা নিজেদের অজানা কথাগুলো একে অন্যকে বলছিলাম। আমি সবাইকে চমকে দিয়েছিলাম এই বলে যে, ছোটবেলা থেকেই আমার ফুসফুস ছিল দেড়টা! কারণ আমার জন্ম হয়েছিল খুব অপরিণত বয়সে এবং নির্ধারিত সময়ের আগে। এ কারণে আমার একটি ফুসফুস সঠিকভাবে বিকশিত হওয়ার সুযোগ পায়নি।’

‘ঠিক এই কারণে আমার শ্বাসকষ্ট সমস্যা আছে এবং সবসময় ইনহেলার সঙ্গে নিয়ে ঘুরতে হয়। তবে একজন খেলোয়াড় হিসেবে আমাকে এটি নিয়ে কোনো সমস্যায় ভুগতে হয়নি। পুরো ক্যারিয়ারে অর্ধেক ফুসফুস কম নিয়ে খেলতে পারাটা যদিও অনেকের কাছে অবাক করার মতোই।’

Tags: ফুসফুসব্রডলিড স্পোর্টস
Previous Post

রিমান্ড শেষে কারাগারে পাপিয়া ও তার স্বামী

Next Post

পর্বতারোহী রেশমা হত্যার বিচার ও সাইকেল লেনের দাবিতে সাইকেল রাইড

Next Post
সাইকেল রাইডে অংশগ্রহণকারীরা সাইকেল চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্বতারোহী রেশমা হত্যার বিচার ও সাইকেল লেনের দাবিতে সাইকেল রাইড

বিশ্বের সবচেয়ে বেশী উপার্জনকারীর তালিকায় আবারও অক্ষয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT