চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থ পাচারকারীরা দেশ ও জাতির শত্রু: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 22, নভেম্বর 2020
in - সেমি লিড, আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশে অর্থ পাচারকারীরা দেশ ও জাতির শত্রু উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, তারা জাতির সাথে বেইমানি করছে।

কানাডার ‘বেগম পাড়া’ গড়ে তোলাসহ বিশ্বের বিভিন্ন দেশে কিছু বাংলাদেশির অর্থ পাচারের ঘটনায় পত্রিকার প্রকাশিত প্রতিবেদন দেখে রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন।

সেসময় আদালত আরো বলেন, ‘তারা দেশে থেকে পড়াশোনা করবে, অথচ দেশকে ঠকিয়ে দেশের টাকা বাইরে নিয়ে যাবে! এটাতো হতে পারে না। একজন মানুষের দেশপ্রেম থাকলে সে এটা কখনোই করতে পারে না। তাই এসব ব্যপারে আমাদের একটু দেখা দরকার, নইলে তো এই অপরাধ কমবে না।’

একপর্যায়ে আদালত বিদেশে অর্থ পাচারে সম্পৃক্ত দুর্বৃত্তদের নাম, ঠিকানা ও তাদের পাচার করা অর্থের বিস্তারিত তথ্য চেয়ে স্বতঃপ্রণোদিত আদেশ দেন। দুদদ চেয়ারম্যান, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে আদালতে পাচারকারীদের এসব তথ্য জানাতে বলা হয়। এছাড়া অর্থ পাচারে সম্পৃক্ত দুর্বৃত্ত ও এজেন্টদের অর্থ পাচার থেকে বিরত রাখতে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।

আদালত তার রুলে, অর্থ পাচারে সম্পৃক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন।

দুদক চেয়ারম্যান, স্বরাষ্ট্রসচিব, পররাষ্ট্রসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এনবিআর চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসককে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষ ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

Tags: অর্থ পাচারকানাডাহাইকোর্ট
Previous Post

২৫ বছরে সবচেয়ে বাজে অবস্থানে বার্সা

Next Post

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন পেছাল ৭৬ বার

Next Post
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ৭৬ বার. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন পেছাল ৭৬ বার

সাইফউদ্দিন গোড়ালিতে চোট পেয়েছেন, হাঁটুতে আঘাতের কারণে হাঁটছেন কষ্টে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোড়ালিতে চোট পেয়েছেন সাইফউদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT