চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ঢাকা-প্যারিস যৌথ কমিশন গঠনে ঐকমত্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 পূর্বাহ্ন 13, ডিসেম্বর 2017
in বাংলাদেশ
A A

বাণিজ্য, অর্থনীতি ও অন্যান্য অগ্রাধিকার ক্ষেত্রে সহযোগিতার সুযোগ-সুবিধা অনুসন্ধানে একটি যৌথ কমিশন গঠনে সম্মত হয়েছে ঢাকা ও প্যারিস।

ফরাসি প্রেসিডেন্ট ইম্মানুয়েল ম্যাক্রন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ১২ ডিসেম্বর এলিসি প্রাসাদে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, বৈঠকে উভয় নেতা অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও বৈশ্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু জলবায়ু পরিবর্তনসহ পাঁচটি বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স এসেছেন।

পররাষ্ট্র সচিব বলেন, দুই নেতার আলোচনায় রোহিঙ্গা ইস্যু এবং সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের অব্যাহত অগ্রগতির প্রসঙ্গটিও উঠে আসে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্টকে বলেন, ‘আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের অত্যন্ত আগ্রহ ও আন্তরিকতা রয়েছে।’

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের সমর্থনে ফরাসি সরকার ও জনগণ বিশেষ করে ফরাসি ঔপন্যাসিক আঁদ্রে মালরো’র ভূমিকার কথা স্মরণ করেন।

শহীদুল হক বলেন, যৌথ কমিশন গঠনের ধরণ পরবর্তীতে ঠিক করা হবে। ফরাসি প্রেসিডেন্ট আগামীকাল ফ্রান্সের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠেয় প্রধানমন্ত্রীর বৈঠককে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি প্রেসিডেন্টকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ফরাসি প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করেন এবং আগামী বছরের শুরুর দিকে তার দক্ষিণ এশিয়া সফরের সময় বাংলাদেশ সফরে আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্র সচিব বলেন, ফরাসি প্রেসিডেন্ট বাংলাদেশে বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা অধিকতর সম্পৃক্ততার সুযোগ পাবেন এমন অগ্রাধিকার খাতগুলোতে সহায়তা দেয়ার ক্ষেত্রে তার আগ্রহ প্রকাশ করেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার জ্বালানি, অবকাঠামো, ওষুধ শিল্প, আইসিটি ও বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল এবং শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব দিচ্ছে।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ জোরদারের জন্য সকল পর্যায় থেকে বিশ্ব নেতাদের জোটের ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী গতকাল প্যারিস পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী তার গাড়ি থেকে নেমে আসলে এলিসি প্যালেসে ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আন্তরিক অভ্যর্থনা জানান। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার জানানো হয়।

পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর গাড়ির কাছে এগিয়ে আসেন এটি ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা।

বৈশ্বিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া এবং প্যারিস জলবায়ু চুক্তির দুই বছর উদযাপনের পরে হতাশা ও নেতৃত্ব শূন্যতার মাঝে আলোচনার জন্য এই সম্মেলন আহ্বানের উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী এ বছরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গ্লোবাল প্যাকট ফর এনভারনমেন্ট বিষয় বৈঠক আয়োজনে ফ্রান্সের প্রেসিডেন্টের উদ্যোগের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী এই বৈঠকে আমন্ত্রিত হয়েছিলেন।

শেখ হাসিনা ম্যাক্রনকে বলেন, ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মেলনে সম্মিলিত পদক্ষেপ গ্রহণে আপনার নেতৃত্ব দেখতে চাই এবং আমরা এর কার্যক্রম দেখতে চাই।’

প্রধানমন্ত্রী বৈঠকে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি তুলে ধরে বলেন, তার সরকার নিজস্ব তহবিল থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তহবিল গঠন করেছে এবং সমস্যার সমাধানে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
পররাষ্ট্র সচিব বলেন, তারা জ্বালানি নিরাপত্তা এবং সোলার এনার্জি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট সর্বশেষ রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে এবং এই ইস্যুতে ফ্রান্সের কাছে বাংলাদেশের প্রত্যাশার কথা জানতে চান।
প্রধানমন্ত্রী বলেন, প্রায় ১০ লাখ মিয়ানমারের নাগরিক বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে, এরা পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি সকল ক্ষেত্রে ব্যাপক সমস্যা সৃষ্টি করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থাপিত তার পাঁচ দফা প্রস্তাব পুনব্যক্ত করে বলেন, তিনি জাতিসংঘে যে প্রস্তাব দিয়েছেন সেভাবেই রোহিঙ্গা সমস্যার সমাধান হতে পারে।

মিয়ানমার নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘তবে এই সঙ্কটের সমাধানে আমরা বিশ্ব সম্প্রদায়ের অব্যাহত সমর্থন এবং আন্তর্জাতিক চাপ চাই।’ তিনি বলেন, ‘আন্তর্জাতিক সমর্থন ছাড়া দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন অসম্ভব হয়ে উঠবে।’

ফ্রান্সের প্রেসিডেন্ট সমস্যার স্থায়ী সমাধানের জন্য তাদের অব্যাহত মানবিক সাহায্য এবং সকল বিশ্ব সংস্থায় ভূমিকা রাখার ব্যাপারে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনব্যক্ত করে বলেন, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যায় পরিণত হওয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম এবং ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেইন বৈঠকে উপস্থিত ছিলেন।

Tags: অর্থনীতিবাণিজ্যসহযোগিতা
Previous Post

ইস্তাম্বুলের ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি

Next Post

মাদার তেরেসা পুরস্কার পেলেন প্রিয়াঙ্কা চোপড়া

Next Post
চ্যানেল আই অনলাইন- প্রিয়াঙ্কা চোপড়া

মাদার তেরেসা পুরস্কার পেলেন প্রিয়াঙ্কা চোপড়া

অনুচ্ছেদ

বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধির গেজেট বিষয়ে আদেশ ২ জানুয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT